রাজধানীর মিরপুর-১ এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছিল অবৈধ দোকানপাট। এগুলো উচ্ছেদ করতে আজ বুধবার অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ছবিগুলো আজ সকালে তোলা।উচ্ছেদ অভিযানের শুরুতে জড়ো হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবৈধ দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙে ফেলা হচ্ছে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। অভিযানের মধ্যে দোকানের টিন–বাঁশ সরিয়ে নিচ্ছেন লোকজন।
ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান। দোকানের বাইরে রাখা মালপত্র সরিয়ে নিচ্ছেন দোকানিরা।উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফুটপাতে বসা হকাররা মালপত্র সরিয়ে নিচ্ছেন। অভিযানের মুখে রিকশায় করে সরিয়ে নেওয়া হচ্ছে মালপত্র।
সূত্র: প্রথম আলো

গুরুদাসপুর থানার ওসিকে প্রত্যাহার, মামলা ডিবিতে
দক্ষিণ ভারতীয় কনের সাজে মেহজাবীনের নতুন লুক
বাবা–ভাইকে রক্তাক্ত দেখে ক্ষুব্ধ হন যুবক, পরে দ্বিতীয় দফার সংঘর্ষে নিহত
এআইয়ে বিনিয়োগ বাড়ালেও ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
বিদেশমুখী পর্যটকদের যেভাবে দেশীয় পর্যটনে আকৃষ্ট করছে ভাইয়া গ্রুপ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন