advertisement

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার
ইংল্যান্ড জাতীয় দলে যখন সতীর্থ ছিলেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জেমস অ্যান্ডারসন টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়া পেসার। তাঁকে চুক্তি থেকে বাদ দিয়েছে ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কশায়ার। এতে অ্যান্ডারসনকে অসম্মান করা হয়েছে বলে মনে করেন টেস্ট ক্রিকেটে তাঁর এক সময়ের বোলিং সতীর্থ স্টুয়ার্ট ব্রড।গত রোববার ল্যাঙ্কশায়ার জানায়, অ্যান্ডারসনের চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে না।

সদ্য শেষ হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপ মৌসুমে ৪৪ বছর বয়সী এ পেসার ১৭ গড়ে ৫০টি উইকেট নেন, নির্বাচিত হয়েছেন ল্যাঙ্কশায়ারের বর্ষসেরা ক্রিকেটারও।ক্লাবটির সঙ্গে পথচলা এভাবে শেষ করার সিদ্ধান্ত যে অ্যান্ডারসনের ছিল না, তা তাঁর কথাতেই স্পষ্ট। অ্যান্ডারসন বলেন, ‘সিদ্ধান্তটা যদি আমার হাতে থাকত, তবে শেষটা অন্তত এভাবে হতো না।

তবে ক্লাবটির খেলোয়াড় ও সমর্থকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’ইংল্যান্ডের হয়ে একসঙ্গে ১৩৮ টেস্ট খেলে ১০৩৯টি উইকেট নেন অ্যান্ডারসন-ব্রড।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের ফুটবল রোমাঞ্চ আর একরাশ স্মৃতি চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের ফুটবল রোমাঞ্চ আর একরাশ স্মৃতি মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল
advertisement

বঙ্গোপসাগর ঘিরে কৌশলগত উদ্যোগ: নিরাপত্তা বাড়াতে টহল জাহাজ দেবে জাপান

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি বলয়’ (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট-বিগ-বি) ধারণাকে সম্প্রসারিত করে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ (BIG-B for Shared Prosperity) নামে নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগ গ্রহণে একমত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত

অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত
ছিনতাই
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক শীল (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।কার্তিক গাজীপুর নগরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে এবং ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।ঘটনার পরপরই ঘটনাস্থলে যান ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করা সংগঠন বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান।

তিনি বলেন, কারখানায় কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই

২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই
ভৈরব বন্ধুসভার সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিজয়ীরা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আকাশে শরতের রেশ যেন তখনো কাটেনি। এমনি রৌদ্রজ্জ্বল দিনে ২৩ অক্টোবর ভৈরব পৌর শহরের ব্লু বার্ড স্কুল প্রাঙ্গণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ঝলমলে রোদে উৎসবমুখর পরিবেশে অংশ নেয় ২৮টি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী।বহুনির্বাচনী পদ্ধতিতে তিনটি গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে চতুর্থ ও পঞ্চম শ্রেণি, ‘খ’ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং ‘গ’ গ্রুপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা প্রতিযোগিতার নিয়মকানুন ও পরীক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।সাধারণ জ্ঞান প্রতিযোগিতাপরীক্ষা শেষে ফল প্রকাশের অপেক্ষার সময়টুকুও ছিল আনন্দে ভরপুর। এ পর্ব সঞ্চালনা করেন বন্ধু প্রিয়াংকা। এতে অংশ নেন ভৈরব বন্ধুসভার বন্ধু ও প্রতিযোগী শিক্ষার্থীরা। বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বী ও বন্ধু তুহিন গান পরিবেশন করেন।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গান ও কবিতা আবৃত্তি করে।সাধারণ জ্ঞান আয়োজনের পাশাপাশি চলছিল বন্ধু সংগ্রহ কার্যক্রম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন