advertisement

আগুনে পুড়ল দক্ষিণ কোরিয়ার গুরিয়ং বস্তি

আগুনে পুড়ল দক্ষিণ কোরিয়ার গুরিয়ং বস্তি
বস্তিতে আগুন ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলের অদূরে ভিড় জমান উৎসুক মানুষ। সিউল, ২৭ অক্টোবর
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অভিজাত গাংনাম এলাকার উপকণ্ঠে অবস্থিত গুরিয়ং বস্তিতে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন দমকলকর্মীরা, আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে ছিটানো হয় পানি। বস্তির সেই আগুন, উদ্ধার তৎপরতা ও দুর্যোগের নানা মুহূর্ত উঠে এসেছে বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রীদের ক্যামেরায়।বস্তিতে আগুন ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলের অদূরে ভিড় জমান উৎসুক মানুষ।

সিউল, ২৭ অক্টোবরবস্তির ভেতর লেলিহান শিখা নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। পাশে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছেন এক ব্যক্তি। সিউল, ২৭ অক্টোবরকুণ্ডলী পাকিয়ে ওঠা কালো ধোঁয়ার ভেতর জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। গুরিয়ং বস্তি, সিউল, ২৭ অক্টোবরবস্তিতে ছড়িয়ে পড়া আগুন বাগে আনতে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে। সিউল, ২৭ অক্টোবরআগুনের মূল উৎসের কাছে পৌঁছে কাজ করে যাচ্ছেন এক দমকলকর্মী।

গুরিয়ং বস্তি, সিউল, ২৭ অক্টোবরদীর্ঘ সময় ধরে টানা আগুন নেভানোর পর ক্লান্ত-বিধ্বস্ত হয়ে মাটিতে বসেই বিশ্রাম নিচ্ছেন এক দমকলকর্মী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পুলিশের পোশাক পরে বসে আছে বিড়াল, জাদুঘরে ভিড় পুলিশের পোশাক পরে বসে আছে বিড়াল, জাদুঘরে ভিড় ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে, প্রধানমন্ত্রী কে হবেন ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে, প্রধানমন্ত্রী কে হবেন সামান্য এগিয়ে নেতানিয়াহুর জোট সামান্য এগিয়ে নেতানিয়াহুর জোট আমরা একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ব, ঘোষণা নেতানিয়াহুর আমরা একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ব, ঘোষণা নেতানিয়াহুর প্রযুক্তিপ্রেমীদের জন্য তিনটি মিউজিয়াম প্রযুক্তিপ্রেমীদের জন্য তিনটি মিউজিয়াম
advertisement

বঙ্গোপসাগর ঘিরে কৌশলগত উদ্যোগ: নিরাপত্তা বাড়াতে টহল জাহাজ দেবে জাপান

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি বলয়’ (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট-বিগ-বি) ধারণাকে সম্প্রসারিত করে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ (BIG-B for Shared Prosperity) নামে নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগ গ্রহণে একমত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত

অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত
ছিনতাই
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক শীল (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।কার্তিক গাজীপুর নগরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে এবং ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।ঘটনার পরপরই ঘটনাস্থলে যান ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করা সংগঠন বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান।

তিনি বলেন, কারখানায় কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই

২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই
ভৈরব বন্ধুসভার সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিজয়ীরা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আকাশে শরতের রেশ যেন তখনো কাটেনি। এমনি রৌদ্রজ্জ্বল দিনে ২৩ অক্টোবর ভৈরব পৌর শহরের ব্লু বার্ড স্কুল প্রাঙ্গণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ঝলমলে রোদে উৎসবমুখর পরিবেশে অংশ নেয় ২৮টি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী।বহুনির্বাচনী পদ্ধতিতে তিনটি গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে চতুর্থ ও পঞ্চম শ্রেণি, ‘খ’ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং ‘গ’ গ্রুপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা প্রতিযোগিতার নিয়মকানুন ও পরীক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।সাধারণ জ্ঞান প্রতিযোগিতাপরীক্ষা শেষে ফল প্রকাশের অপেক্ষার সময়টুকুও ছিল আনন্দে ভরপুর। এ পর্ব সঞ্চালনা করেন বন্ধু প্রিয়াংকা। এতে অংশ নেন ভৈরব বন্ধুসভার বন্ধু ও প্রতিযোগী শিক্ষার্থীরা। বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বী ও বন্ধু তুহিন গান পরিবেশন করেন।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গান ও কবিতা আবৃত্তি করে।সাধারণ জ্ঞান আয়োজনের পাশাপাশি চলছিল বন্ধু সংগ্রহ কার্যক্রম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন