দাবানলের কারণে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের একটি শহরের বাসিন্দারা শ্বাসকষ্টে ভুগছেন। খুব শিগগির আগুন নেভার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সেখানে চালু করা হয়েছে বিশেষ একধরনের বাস। সেগুলোতে ধোঁয়া থেকে মানুষকে স্বস্তি দিতে থাকবে অক্সিজেন ও চিকিৎসাকর্মী। ইন্দোনেশিয়ায় দাবানল নিয়মিতই দেখা যায়। মূলত সুমাত্রা ও বোর্নিও দ্বীপে এ ধরনের আগুন বেশি লাগে।
তবে এবারের দাবানলকে বলা হচ্ছে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এই দাবানলের জেরে ইন্দোনেশিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আকাশও ধোঁয়ায় কমলা রঙের হয়ে উঠেছে।বোর্নিও দ্বীপের যে শহরটিতে অক্সিজেন বাস চালু করা হয়েছে, সেটির নাম পালাংকা রায়া। এটি সেন্ট্রাল কালিমানতান প্রদেশের মধ্যে পড়ে। সরেজমিনে দেখা গেছে, ওই বাসে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি চিকিৎসাকর্মী রয়েছেন।
শহরের বাসিন্দারা বাসে উঠে নলের মাধ্যমে ৫ থেকে ১০ মিনিট অক্সিজেন নিতে পারছেন।বাসগুলোর রং নীল ও সাদার মিশেলে।
সূত্র: প্রথম আলো

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত...
মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’
বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জা...
নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন