advertisement

নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি

নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি
ব্যালট হাতে ভোট কেন্দ্রে যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৭ অক্টোবর ২০২৬, জেরুজালেম
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু না জিতলে ফল চ্যালেঞ্জ করে ‘ভোট চুরির’ অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে তাঁর দল লিকুদ পার্টি। হিব্রু সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যেভাবে অভিযোগ তুলেছিলেন, লিকুদ পার্টিও একই কায়দায় প্রচার চালানোর কৌশল নিয়ে আলোচনা করেছে।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছে, আরব জনগোষ্ঠী অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোর জন্য জালিয়াতির একাধিক অভিযোগের খসড়া ইতিমধ্যে তৈরি করে রেখেছে লিকুদ পার্টি। দলটির নেতা–কর্মীরা পুরো মুখ ঢাকা বোরকা পরা নারী ভোটার এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়ে ভোট নেওয়ার মতো বিষয়গুলো ধরে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।এসব কেন্দ্রে ‘নজরদারি’ করতে লিকুদ পার্টি আরব অধ্যুষিত এলাকায় ইতিমধ্যে কয়েক হাজার দলীয় কর্মী পাঠিয়েছে।

টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিদ্যমান বিধিমালায় এসব বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট যে লাউ সেই কদু যে লাউ সেই কদু ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন
advertisement

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সমর্থকদের উচ্ছ্বাস। মঙ্গলবার তেল আবিবে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট। দেশটির প্রধান তিনটি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে (এক্সিট পোল) দেখা গেছে, নেতানিয়াহুর জোট স্পষ্ট পরাজয়ের মুখে পড়েছে এবং তারা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের চেয়ে পিছিয়ে রয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়।বুথফেরত জরিপ অনুযায়ী, যদিও দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেয়ে একক বৃহত্তম দল হতে চলেছে, কিন্তু তাদের জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন থেকে দূরে রয়েছে।

ফলে নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখা কঠিন হতে চলেছে।ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’ ও ‘চ্যানেল ১৩’-এর বুথফেরত জরিপ অনুযায়ী, দেশটির ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও কট্টর ধর্মীয় দলগুলোর জোট পেতে পারে ৫০টি আসন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফরিদপুরে অভিযানের খবরে পালালেন ফার্মেসির মালিকরা, ৪ দোকানে জরিমানা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ ২০০৬ সালের ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন