কক্সবাজার সদর উপজেলায় চলন্ত গাড়ির (প্রাইভেট কার) গতিরোধ করে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মাহমুদুল হক (৪৫)। তাঁর পরিবারের অভিযোগ, এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার তিন ভাই ও তাঁর সহযোগীরা জড়িত। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ মাহমুদুল হক সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার পৌর শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। ওই এলাকায় ও রামুতে তাঁর আসবাবের ব্যবসা রয়েছে।ঘটনার বিষয়ে মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে রামু যাচ্ছিলেন তিনি।
পথে খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করেন।
সূত্র: প্রথম আলো

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি
সবাই যখন জুমার নামাজে, তখন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রীদের প্রতিবাদ
মেয়াদ পূর্ণ করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে
মা নীলগাইয়ের সঙ্গে বেড়ে উঠছে দেড় মাস বয়সী ৪ শাবক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন