advertisement

ইজিবাইকচালকের মেয়ের অদম্য জয়যাত্রা

ইজিবাইকচালকের মেয়ের অদম্য জয়যাত্রা
এসএসসির পর এইচএসসি পরীক্ষাতেও জিপিএ–৫ পেল রুকাইয়া পারভীন।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রকৌশলী হওয়ার অধরা স্বপ্ন পূরণ করতে নিজের মেধা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে এক ধাপ এগিয়ে গেলেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামের রুকাইয়া পারভীন। এসএসসির ধারাবাহিকতায় এবার এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে সব কটি বিষয়ে জিপিএ-৫ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন তিনি।

‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির সহায়তায় উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে এই কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছেন রুকাইয়া। তাঁর এই ধারাবাহিক ভালো ফলাফল ও অদম্য ইচ্ছাশক্তির মূল্যায়ন করে স্নাতক পর্যায়েও এই শিক্ষাবৃত্তি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট।ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামের রকিব মল্লিক ও লাভলী ইয়াসমিন দম্পতির তিন মেয়ের মধ্যে সবার ছোট রুকাইয়া।

তাঁর বাবা রকিব মল্লিক পেশায় একজন ব্যাটারিচালিত ইজিবাইকচালক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?  উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?  এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?  উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন? 
advertisement

বাংলাদেশকে আড়াইশোর নিচে থামাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম ইনিংসে ৩৫৬ রান তুলেও সন্তুষ্টির জায়গায় পুরোপুরি পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলের লক্ষ্য ছিল চারশো ছাড়ানো। তবে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে ভুলছেন না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যাংক এশিয়ায় ম্যানেজার নিয়োগ, থাকছে না বয়সসীমা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ব্যাংক এশিয়া পিএলসি ‘কল সেন্টার ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা
প্রতীকী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পর এখন রুট দুটির বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে।ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান বাসসকে বলেন, প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা রাজধানীর গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে।

এটি পরিবেশবান্ধব, টেকসই ও দক্ষ পরিবহনব্যবস্থা হিসেবে যাত্রীদের চলাচল সহজ করবে। বিশেষ করে যেসব এলাকায় যাত্রী চাহিদা বেশি থাকে তাদের চলাচল আরও সহজ করবে।মো. মশিউর রহমান বলেন, প্রস্তাবিত মনোরেল রুটগুলোর সঙ্গে বিদ্যমান ও পরিকল্পনায় থাকা মেট্রোরেল এবং অন্যান্য গণপরিবহন ব্যবস্থার সংযোগ স্থাপনের সুযোগ থাকবে।

বিশেষ করে মেট্রোরেলের যাত্রীদের গন্তব্যের শেষ অংশে যাতায়াত সহজ করতে এসব সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শকেরা প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যেই শেষ করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন