বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়ের আয়োজন করেছে ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ার। ১০ দিনব্যাপী এ আয়োজনে পোশাকসহ বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং প্রসাধনীতে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ঢাকা ও ঢাকার বাইরের ১৯টি শাখায় ক্রেতারা এ সুবিধা পাবেন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাকের সংগ্রহ রয়েছে স্পার্ক গিয়ারের শোরুমগুলোতে। বর্ষপূর্তির এ আয়োজনে এসব সংগ্রহের পাশাপাশি অন্যান্য পণ্যও বিশেষ ছাড়ে কেনার সুযোগ থাকছে।পুরুষদের পোশাকের সংগ্রহে রয়েছে স্যুট, ব্লেজার, এক্সিকিউটিভ শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট।
অফিস, ব্যবসায়িক সভা কিংবা প্রতিদিনের ব্যবহারের জন্য ফরমাল, ক্যাজুয়াল ও বিজনেস ক্যাজুয়াল—সব ধরনের পোশাকই রয়েছে এ সংগ্রহে।অন্যদিকে, নারীদের জন্য রয়েছে টপস, কুর্তি, পালাজ্জোসহ বিভিন্ন নকশার ওয়েস্টার্ন পোশাক।
সূত্র: প্রথম আলো

শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনে গাড়িচালকের সংসার, দায় নিচ্ছেন না কেউ
দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান, অভিযুক্ত স্কুলছাত্রীরা বলল ‘ইয়ার্কি’
৫০টি বিশ্ববিদ্যালয়ে
তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ: ইউজিসি চেয়ারম্যান
স্ত্রীসহ কয়েকজন মারধর করে ফেলে রাখেন, পরে মৃত্যু: পুলিশ
সেদিনের শিশুটি পরে অস্কার জিতেছেন, ৭৩০ কোটি টাকার মালিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন