advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় গৃহবধূর মৃত্যু, অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় গৃহবধূর মৃত্যু, অভিযোগ পরিবারের
ইখতারা সরকার
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর ইখতারা সরকার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ইখতারারের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী জাহাঙ্গীর আলম তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।

তাঁকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।ইখতারা সরকার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে। তাঁর স্বামী জাহাঙ্গীর আলম নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা। গতকাল সন্ধ্যায় ইখতারার মরদেহ বাবার বাড়িতে আনা হয়। রাত ১০টার দিকে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।পরিবারের একাধিক সদস্য জানান, প্রায় ১৫ বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে ইখতারার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে।

প্রায় এক বছর আগে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান মার্কো রুবিও আর ট্রাম্প প্রশাসনে থাকতে চাইছেন না, কিন্তু কেন মার্কো রুবিও আর ট্রাম্প প্রশাসনে থাকতে চাইছেন না, কিন্তু কেন ইজিবাইকচালকের মেয়ের অদম্য জয়যাত্রা ইজিবাইকচালকের মেয়ের অদম্য জয়যাত্রা
advertisement

জাপান-কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাপান ও দক্ষিণ কোরিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সফরকালে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক সই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শপথ নিয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নেন হাসান মাহমুদ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে কখনো কখনো একজন বোলারই হয়ে ওঠেন পুরো দলের আশা। সতীর্থদের ব্যর্থতা, প্রতিপক্ষের দাপট, উইকেটের চরিত্র, সবকিছুর সঙ্গে একা লড়াই করেন তিনি। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে সেই কাজটাই করলেন হাসান মাহমুদ।প্রথম দিন ৪ উইকেটে ২৩৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ক্যারিবীয়দের প্রথম ইনিংস ৩৫৬ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে সবচেয়ে বড় অবদান হাসানের। একাই নিয়েছেন ৬ উইকেট।

তাঁর বোলিংয়েই ম্যাচে ফিরেছে বাংলাদেশ। গতকাল শেষ বিকেলের হতাশা নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। পুরোনো বলে খুব একটা সুবিধা করতে পারছিলেন না বোলাররা। নতুন বল হাতে পাওয়ার পরই অবশ্য দৃশ্যপট বদলে দেন হাসান।শুরুটা আমির জাঙ্গুকে দিয়ে। আগের দিনই সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান ২১২ বল খেলে ফেলেছিলেন। অথচ হাসানের বলে ব্যাট না চালিয়ে ছেড়ে দিতে গিয়ে বোল্ড! পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন রোস্টন চেজ।

হাসানের সামনে তখন হ্যাটট্রিকের সুযোগ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন