একটি পরিবারে একজন নারী যখন নির্যাতনের শিকার হন, তখন তাঁর সন্তানদের জীবনে কী ঘটে? শিশুরা হয়তো সরাসরি শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে না, কিন্তু মায়ের ওপর সহিংসতা প্রত্যক্ষ করে তাদের মনে যে ভয় ও মানসিক ক্ষত তৈরি হয়, তার হিসাব আমরা কতটা রাখি? আবার যে শিশু পরিবারে মারধর, অপমান ও ভয়ভীতির মধ্যে বড় হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সম্পর্ক ও আচরণে সেই অভিজ্ঞতার কী প্রভাব পড়ে?
নারী ও শিশুর প্রতি সহিংসতাকে পৃথক সমস্যা হিসেবে দেখলে এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আড়ালে থেকে যায়।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ২০২৪ সালের নারী নির্যাতন জরিপ অনুযায়ী, বিবাহিত জীবনের অভিজ্ঞতা রয়েছে, এমন নারীদের প্রায় ৭৬ শতাংশ জীবনের কোনো না কোনো সময়ে স্বামীর মাধ্যমে শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক নির্যাতন কিংবা নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন।
বিবিএস ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে ১ থেকে ১৪ বছর বয়সী ৮৫ দশমিক ৭ শতাংশ শিশু জরিপের আগের এক মাসে পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক শাস্তি অথবা মানসিক আগ্রাসনের শিকার হয়েছে।নারী ও শিশুর প্রতি সহিংসতা বাড়ার আসল কারণ কীএই পরিসংখ্যান নারী ও শিশুর প্রতি সহিংসতার ভয়াবহতা তুলে ধরে।
সূত্র: প্রথম আলো

দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান
মার্কো রুবিও আর ট্রাম্প প্রশাসনে থাকতে চাইছেন না, কিন্তু কেন
ইজিবাইকচালকের মেয়ের অদম্য জয়যাত্রা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন