advertisement

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, দেখে নিন নিয়ম

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, দেখে নিন নিয়ম
রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পেতে যাচ্ছে। নবীন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে রাষ্ট্রপতির কার্যালয় কর্তৃক ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তনমাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় এই নীতিমালা সারা দেশের মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে অবহিত করা হয়েছে। বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করা হয় এই নির্দেশনায়।

গতকাল বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতি কার্যালয়ের ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা ২০২৬’ সূত্র উল্লেখ করে শিক্ষা বোর্ড এ নির্দেশনা জারি করেছে।বঙ্গভবন ভ্রমণ নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা ১ ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সময় পাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ৯ বছর পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষকেরা, প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৯ বছর পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষকেরা, প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামন... নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন হতাশার কিছু নেই, আরও যত্নবান হলেই হবে ভালো ফলাফল হতাশার কিছু নেই, আরও যত্নবান হলেই হবে ভালো ফলাফল শিশু শিক্ষার্থীদের ওপর এআইয়ের প্রভাব নিয়ে গুগল সিইওকে ৯ প্রশ্ন শিশু শিক্ষার্থীদের ওপর এআইয়ের প্রভাব নিয়ে গুগল সিইওকে ৯ প্রশ্ন
advertisement

পর্তুগালের হয়ে রোনালদোর অবিশ্বাস্য সব রেকর্ড, সংখ্যায়-সংখ্যায়

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে ২৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন ৪১ বছর বয়সী এই তারকা। তার বিদায়ের পর সামনে আসছে জাতীয় দলের হয়ে গড়া অসংখ্য রেকর্ড ও পরিসংখ্যান। আন্তর্জাতিক ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’

বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’
জশুয়া ডি সিলভাকে এলবিডব্লু করার পর তাসকিন আহমেদ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

৪ উইকেটে ২৩৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করা আমির জাঙ্গুও এখনো অপরাজিত আছেন। সিলেট টেস্টে ক্যারিবিয়ানরাই যে সুবিধাজনক অবস্থায় আছে, আপাতত তা বলে দেওয়া যায় কোনো সংশয় ছাড়াই। আগামীকাল সকালে দলের রানটা আরও বাড়িয়ে প্রথম ইনিংসেই বাংলাদেশকে চাপে ফেলার প্রত্যাশাও স্বাভাবিকভাবেই থাকবে তাদের; কিন্তু সেটি কত রান?

সিলেটে আজ দিনশেষে সংবাদ সম্মেলনে প্রশ্নটা ছিল অভিষেক ইনিংসে ফিফটি করা কেভিন উইকহামের কাছে।উত্তরে কেভিন উইকহাম বলেন, ‘আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বড় সংগ্রহ গড়া—হতে পারে ৪০০ বা ৩৫০-এর বেশি। কারণ, উইকেট যেমন আচরণ করছে, তাতে একবার ব্যাটিং করেই বড় সংগ্রহ গড়ে নেওয়া ভালো হবে। এতে প্রতিপক্ষকে দুইবার অলআউট করার সুযোগ তৈরি হবে।’ফিফটির পর কেভিন উইকহামজাঙ্গুর সঙ্গে ১৩৩ রানের জুটিতে দলকে বড় রানের ভিতই গড়ে দিয়েছেন উইকহাম।

৬১ রান করে নিজে আউট হয়ে গেলেও অন্য ব্যাটসম্যানদের কাছে বড় প্রত্যাশার কথাই জানিয়ে রেখেছেন, ‘আমরা জানি, সময়ের সঙ্গে উইকেটের অবস্থা আরও খারাপ হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা

গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির মেরিন (কার্গো) বিমা বিক্রিতে স্থগিতাদেশ জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মেরিন ট্যারিফ হার লঙ্ঘনের দায়ে কোম্পানি দুটিকে আগামী তিন মাসের জন্য এ নির্দেশ দেওয়া হয়। মেরিন কার্গো বিমাকে বলা হয় সামুদ্রিক পণ্য পরিবহন বিমা।

স্থগিত করার পাশাপাশি মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, তা জানতে চেয়ে কোম্পানি দুটিকে আগামী ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার আইডিআরএর পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত আলাদা দুই চিঠি গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়।

চিঠির অনুলিপি দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সাধারণ বীমা করপোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।আইডিআরএ গ্রিন ডেল্টাকে বলেছে, সংস্থাটির পরিদর্শন দল গ্রিন ডেল্টার প্রধান কার্যালয়ে সরেজমিন পরিদর্শন করে দেখতে পেয়েছে, বিমা পলিসি ইস্যুর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) হার উল্লেখযোগ্য হারে কমিয়ে বিভিন্ন হারে রেটে প্রিমিয়াম নিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন