ভোরের আলো ফুটতেই ব্রহ্মপুত্র নদের তীরে একে একে ভিড়তে থাকে নৌকা। জেলেদের হাঁকডাক আর ব্যবসায়ীদের দর-কষাকষিতে মুখর হয়ে ওঠে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকার গাতিরঘাট। মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ক্রেতারা ব্যস্ত পছন্দের মাছ বেছে নিতে। স্থানীয় জেলেদের দাবি, প্রায় ২০০ বছর ধরে এভাবেই চলে আসছে এই হাট।প্রতিদিন দুই দফায় বসে হাট। সকাল ছয়টায় প্রথম দফা, চলে প্রায় এক ঘণ্টা।
দ্বিতীয় দফা শুরু হয় বেলা আড়াইটার দিকে। ব্রহ্মপুত্র ও তিস্তা নদী থেকে মাছ ধরে জেলেরা এখানে নিয়ে আসেন। দুই দফায় প্রায় ১৫০টি নৌকা ভেড়ে ঘাটে। জেলেরা বলেন, বাপ-দাদার আমল থেকেই তাঁরা এই ঘাটে মাছ বিক্রি করে আসছেন।নদের তীরে একে একে ভিড়তে থাকে নৌকা। গত সোমবার দুপুরে চিলমারীর রমনা এলাকায় ব্রহ্মপুত্রের গাতিরঘাটেকয়েকজন জেলে বলেন, অস্থায়ী এই হাট ছোট মাছের জন্য বিখ্যাত।
পুঁটি, ট্যাংরা, মলা, সরপুঁটি, গুলশা, চাপিলা, কাচকি, ঢেলা, গুতুম, বেলে, চিংড়ির পাশাপাশি পাওয়া যায় চিতল ও বোয়ালের মতো বড় মাছও।
সূত্র: প্রথম আলো

জাতীয় চার নেতার নামের জাহাজের নাম বদল
সহজেই নষ্ট হচ্ছে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক, কারণ কী
বর্ষপূর্তি উপলক্ষে স্পার্ক গিয়ারে পোশাকসহ বিভিন্ন পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
‘স্যরি’ না বলেও কীভাবে ক্ষমা চাইবেন
বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন