advertisement

ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের

ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের
ফারহান আলী ওয়াহিদ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর জার্সি নিয়ে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়েরা চাইলে নিজেদের মধ্যে লড়াই করতে পারেন। তাতে অবশ্য আপত্তি নেই শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির। কিন্তু বাংলাদেশের তরুণ ফরোয়ার্ড ফারহান আলীর জার্সি অন্য কারও নেওয়া চলবে না। সেটি যে তাঁর চাই!

শুধু তা-ই নয়, ফারহানের জার্সি নেওয়ার চেষ্টা করলে নিজের দলের সেই খেলোয়াড়কে এক বছরের জন্য নিষিদ্ধ করার হুমকিও দিয়েছেন তিনি।আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরুণ ফুটবলারকে নিয়ে এমন মজার মন্তব্য করেন মুতাইরি।ফারহানকে নিজের প্রিয় খেলোয়াড় উল্লেখ করে মুতাইরি বলেন, ‘শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে ফারহানের জার্সি আমার চাই।

দলের কোনো খেলোয়াড় যদি সেই জার্সি নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কেন ডিফেন্ডার বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে খেলালেন ডুলি কেন ডিফেন্ডার বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে খেলালেন ডুলি রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’ বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’ অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন
advertisement

মধ্যরাতে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শুক্রবার (৬ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের...’। এরপর তিনি লেখেন, ‘আমাদের শহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো। তাই না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন

ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
ভোট দিচ্ছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জাভিয়ের বেসেরা। স্যাক্রামেন্টোতে, ৩ নভেম্বর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জাভিয়ের বেসেরা। রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটনকে হারিয়ে তিনি অঙ্গরাজ্যটির পরবর্তী গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ১৫১ বছর পর একজন লাতিনো গভর্নর পাচ্ছে ক্যালিফোর্নিয়া।

বেসেরাই হবেন রাজ্যটির প্রথম সরাসরি নির্বাচিত লাতিনো গভর্নর।বেসেরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মন্ত্রী ছিলেন। এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ও যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিন দশকের বেশি সময়ের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যের নেতৃত্ব দিতে যাচ্ছেন।গত মঙ্গলবারের (৩ নভেম্বরের) নির্বাচনে বেসেরার জয় নিশ্চিত হওয়ার পর হিলটন পরাজয় স্বীকার করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ বৃহস্পতিবার এ অভিযোগ আমলে নেন।এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আব্দুর রাজ্জাক এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম।আসামিদের মধ্যে মির্জা আজম পলাতক।

তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তার বাকি ছয় আসামিকে ২২ নভেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন