মহাকাশে কোনো গ্রহের বায়ুমণ্ডলে কী কী গ্যাস আছে, সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা কতটুকু—এসব জানতে হলে বিজ্ঞানীদের প্রয়োজন বিশেষ ধরনের যন্ত্র। এমন উন্নত যন্ত্র তৈরির গবেষণায় কাজ করছেন বাংলাদেশের বিজ্ঞানী মাহমুদা সুলতানা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে কাজ করছেন তিনি।
ন্যানোটেকনোলজি ও সেন্সর প্রযুক্তি নিয়ে তাঁর গবেষণা ভবিষ্যতের মহাকাশ যাত্রা আরও সমৃদ্ধ করতে পারে।মাহমুদা সুলতানার জন্ম পাবনা জেলার ঈশ্বরদী। ছোটবেলা থেকেই যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রতি আগ্রহ ছিল তাঁর। বাবা ছিলেন সরকারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। বাবার সঙ্গে বিভিন্ন প্রকৌশল প্রকল্পে গিয়ে যন্ত্রপাতি কীভাবে কাজ করে, তা দেখার সুযোগ হতো। এভাবেই প্রকৌশল ও বিজ্ঞানের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয় তাঁর।
মাত্র ১৪ বছর বয়সে সপরিবারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে যান তিনি।
সূত্র: প্রথম আলো

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য, আলোচিত কর্মকর্তাকে সরিয়ে দেওয়...
এসকেএস ফাউন্ডেশনে ৩২ জনের চাকরির সুযোগ, কর্মস্থল রাজশাহী ও রংপুর
পথিককে রাস্তা বলে দেওয়া: একটি ভুলে যাওয়া সুন্নত
শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে
এক চোখে আলো নেই, তবু ৪০ বছর ধরে পত্রিকা বিলি করেন ইনামুল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন