advertisement

তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে: ভিওনের সিইও কান তেরজিওগ্লো

তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে: ভিওনের সিইও কান তেরজিওগ্লো
ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বোর্ড সদস্য কান তেরজিওগ্লো সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ঢাকা, ৩ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তরঙ্গের (স্পেকট্রাম) দাম সাশ্রয়ী ও যৌক্তিক হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে। এতে একদিকে যেমন মোবাইল ইন্টারনেটের সেবার মান উন্নত হবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতির গতিও বাড়বে। তাই তরঙ্গকে সরকারের রাজস্ব আয়ের উৎস হিসেবে না দেখে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওনের শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ভিওন বোর্ড প্রেস মিট অনুষ্ঠানে এ কথা বলেন তাঁরা। প্রথমবারের মতো বাংলাদেশে বোর্ড সভা করেছে ভিওন। এ উপলক্ষেই প্রতিষ্ঠানটির বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান বাংলালিংক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বোর্ড সদস্য কান তেরজিওগ্লো বলেন, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, কাজাখস্তান ও রাশিয়ার মতো ডিজিটালাইজেশনে এগিয়ে থাকা দেশগুলো তরঙ্গ ব্যবহারে খুব সামান্য খরচ নেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী পদক্ষেপ, জানতে চেয়েছে সংসদীয় কমিটি সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী পদক্ষেপ, জানতে চেয়েছে সংসদীয় কমিটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান ব্যাংকের দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ব্যাংকের দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
advertisement

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত সময়টিকে ‘বরজখ’ (অন্তর্বর্তীকালীন জগত) বলা হয়। আর কবর হলো পরকালের প্রথম গন্তব্য।

আত্মীয়স্বজন যখন মৃত ব্যক্তিকে অন্ধকার কবরে একাকী রেখে ফিরে আসে, তখন শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন ও অপরিচিত এক অধ্যায়—কবরের প্রথম রাত।ওসমান (রা.) কবরের পাশে দাঁড়ালে অঝোরে কাঁদতেন; কারণ মহানবী (সা.) বলেছেন, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি, কেউ এখানে মুক্তি পেলে তার পরের স্তরগুলো সহজ হয়ে যায়।একাকিত্ব ও কবরের চাপ মৃত ব্যক্তিকে দাফন করে স্বজনেরা যখন ফিরে যায়, মৃত ব্যক্তি তখন তাদের জুতার আওয়াজ শুনতে পান।

এরপরই শুরু হয় কবরের প্রথম ও অত্যন্ত ভীতিকর একটি অভিজ্ঞতা—যাকে হাদিসের ভাষায় ‘দাবগাতুল কবর’ (কবরের চাপ) বলা হয়।মাটি তার ভেতরের বাসিন্দাকে চারদিক থেকে প্রবল জোরে চেপে ধরে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজিব হোসেন (৩৮) নামের এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তল্লাশি করতে গিয়ে কুবি শিক্ষার্থীদের হাতে আটক দুই পুলিশ সদস্য

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যসহ তিন জনকে ক্যাম্পাসে ধরে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরে বিশ্ববিদ্যালয় এবং পুলিশের ঊর্ধ্বতন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন