ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই।চলছে ২০২৩ বিশ্বকাপ। মাঠে মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। প্রথমে ব্যাট করে আফগানরা টার্গেট দেয় ২৯২ রান। অজিদের জন্য এই রান তাড়া করা খুব কঠিন নয়; কিন্তু ব্যাট হাতে নামতেই পরিস্থিতি বদলাতে থাকে অস্ট্রেলিয়ার। দলীয় ৯১ রানে ৭ উইকেট। জয়ের জন্য তখনো দরকার ২০১ রান।
এমন পরিস্থিতে অবুঝ ক্রিকেটপ্রমীও হয়তো বলবে না, ম্যাচটা অস্ট্রেলিয়া জিতবে; কিন্তু ২২ গজে যদি থাকেন ম্যাক্সওয়েল, তাহলে কিছুই অসম্ভব নয়। সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন তিনি একাই, ২০১ রানে অপরাজিত থেকে।কিন্তু সেই ম্যাক্সিকে (পড়ুন ম্যাক্সওয়েলকে) আর দেখা যাবে না অস্ট্রেলিয়ার জার্সিতে। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার।
২ নভেম্বর রাতে দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।
সূত্র: প্রথম আলো

ক্রিকেট ও ব্যক্তিগত জীবনের পার্থক্য
দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন
‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি
বিশ্বকাপ ফুটবলের ৫ ম্যাচ, যেগুলো নিয়ে বিতর্ক আজও থামেনি
ডেনমার্কের ফুটবল উন্মাদনার গল্প

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন