advertisement

সিডনিতে আইইউটি অ্যালামনাইদের পুনর্মিলনী

সিডনিতে আইইউটি অ্যালামনাইদের পুনর্মিলনী
অস্ট্রেলিয়ার সিডনির রোজলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল প্রাক্তন আইইউটি শিক্ষার্থীদের পুনর্মিলনী
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনির রোজলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল প্রাক্তন আইইউটি শিক্ষার্থীদের পুনর্মিলনী। সম্প্রতি অনুষ্ঠিত দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনে যোগ দেন অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রায় চার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা। ‘আইইউটিয়ান্স অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর সিডনিসাইডার্স চ্যাপ্টার এই মিলনমেলার আয়োজন করে।

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ঐতিহ্যবাহী ‘গরু পার্টি’কে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল অস্ট্রেলিয়ায় আইইউটির প্রাক্তন শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমাগম।দিনজুড়ে ছিল ব্যাচভিত্তিক স্মৃতিচারণা, মতবিনিময় এবং ছবি তোলার পর্ব। সাংস্কৃতিক পর্বে প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবার পরিবেশন করে নাটক, নৃত্য, খেলাধুলা ও বাংলা গান।

এর পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনসহ নানা আয়োজন।মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড ও ক্যানবেরা থেকে আসা অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯ ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯ প্রথম মুসলিম সিনেটর, প্রথম কৃঞ্জাঙ্গ গভর্নর, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন যাঁরা প্রথম মুসলিম সিনেটর, প্রথম কৃঞ্জাঙ্গ গভর্নর, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন য... যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, ডেমোক্র্যাটদের বিজয় যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, ডেমোক্র্যাটদের বিজয় সরকার বিরোধিতার ফল, সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ সরকার বিরোধিতার ফল, সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র...
advertisement

শাহজালাল বিমানবন্দরে দুই ইভটিজারকে কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিগত কয়েকদিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইজন ইভটিজারকে কারাদণ্ড দেওয়ার কথা জানিয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট নওশাদ খান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দ্রব্যমূল্য-ব্যয় সবকিছু মাথায় রেখেই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে: নুর

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দ্রব্যমূল্য ও জীবন-যাপনের ব্যয়সহ সবকিছু মাথায় রেখেই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ককাসের প্রথম বৈঠক। শেরেবাংলা নগর, ঢাকা। ৪ নভেম্বর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশে মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনা পর্যালোচনা করবে মানবাধিকার ও শান্তিবিষয়ক সংসদীয় ককাস। এ ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা একসঙ্গে কাজ করবেন। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করার পাশাপাশি সেসব ঘটনায় বিচারপ্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা-ও পর্যবেক্ষণ করবে এই ককাস।বুধবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই ককাসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ককাসের চেয়ারপারসন ফাহিমা নাসরিন। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সিদ্ধান্তে ২ নভেম্বর এই সংসদীয় ককাস গঠন করা হয়।ককাসের শাব্দিক অর্থ হলো নির্দিষ্ট কোনো বিষয়ে একমত হওয়া একটি দল। সংসদীয় ককাস হলো নির্দিষ্ট কোনো বিষয় বা নীতিকে কেন্দ্র করে সংসদ সদস্যদের নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম।

এটি সংসদের কোনো স্থায়ী কমিটি বা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়।সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ককাসের পৃষ্ঠপোষক জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বৈঠকে অংশ নেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন