মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতাসংগ্রামের জাতীয় চার নেতার স্মরণে আয়োজিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ বলছে, অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও পুলিশ এখানে আক্রমণ হওয়ার আশঙ্কা প্রকাশ করায় নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ৬ নম্বর গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হওয়ার কথা ছিল।জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের স্মরণে আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতাসংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে। আজ বিকেল চারটায় ছিল ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান।
এতে মূল বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।
সূত্র: প্রথম আলো

সংসারের খরচ বাড়ছে, সঞ্চয় ধরে রাখবেন যেভাবে
বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু
এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ
প্রযুক্তির জগৎ ছেড়ে আনার চাষ, বদলে গেল শিবলীর জীবন
বাংলা কিউআর কী? ব্যবহারে কী সুবিধা?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন