advertisement

চড়া দামের আপেল

চড়া দামের আপেল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আমার বন্ধুরা খুবই অদ্ভুত, মানে এরা একটু অন্য জাতের। মানুষের বন্ধুরা যখন এদিক–সেদিক ট্যুরে যায় বা নামীদামি রেস্তোরাঁয় খেতে যায়, এরা তখন চায়ের বিলটা আজকে কে দেবে না, সেই ধান্দায় ব্যস্ত।হঠাৎ এ কথা বলার কারণ আছে। সেদিন আমার সঙ্গে খুবই অদ্ভুত ঘটনা ঘটেছে। মানে শেষ কবে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে, আমার মনে নেই।

আমার বন্ধু নিয়াজ আমাকে ফোন করে বলল, ওর নাকি শরীর–মন কোনোটাই ভালো নেই, আমি বললাম, তো ডাক্তার দেখা।—দেখালাম তো, কিন্তু ডাক্তার খুব এক্সপেনসিভ প্রেসক্রিপশন দিয়েছে। আমার সাধ্যের বাইরে।—কী এমন ওষুধ দিল যেটা সাধ্যের বাইরে?—কিছু না, বাদ দে। লাবণ্য কিন্তু কাল সবাইকে ডেকেছে, খুব জরুরি নাকি! চলে আসিস, তখন বাকি কথা খুলে বলব।আমিও আর ঘাঁটালাম না। কিন্তু পরদিন নিয়াজই মিটিংয়ে ছিল না।

লাবণ্য তো রেগে আগুন!—একটা অনুরোধই তো করেছিলাম, আজ যেন সবাই থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বোর্ড পরীক্ষার রেজাল্ট আতঙ্ক! বোর্ড পরীক্ষার রেজাল্ট আতঙ্ক! চন্দনা এখন নাতি-নাতনি নিয়ে ব্যস্ত —কুমার বিশ্বজিৎ চন্দনা এখন নাতি-নাতনি নিয়ে ব্যস্ত —কুমার বিশ্বজিৎ শারীরিক–মানসিক নির্যাতনের কারণেই কি সালমান–ঐশ্বরিয়ার প্রেম ভেঙে যায় শারীরিক–মানসিক নির্যাতনের কারণেই কি সালমান–ঐশ্বরিয়ার প্রেম ভেঙে যায় নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী ১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’? ১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’?
advertisement

সীতার সাজে সাই পল্লবীকে নিয়ে কেন আপত্তি দর্শকদের?

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মহাকাব্য রামায়ণকে বড়পর্দায় নতুন করে তুলে ধরার চ্যালেঞ্জ নিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। তার নির্মাণে রামায়ণ অবলম্বনে তৈরি হচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রবীন্দ্রনাথের সংগ্রহ: লালনের গানের খাতা

রবীন্দ্রনাথের সংগ্রহ: লালনের গানের খাতা
লালন শাহ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অবলম্বনে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২০০৮ সালের ১৭ অক্টোবর ফকির লালন শাহর ১১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেখাটি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছিল। আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।লালনগীতি আজ দেশ-বিদেশে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিভিন্ন ভাষার গবেষক, পণ্ডিত এ গানের অকৃত্রিম বাণী ও সুর অনুসন্ধান করছেন।

ইত্যবসরে ইংরেজি, ফরাসি, ইতালি, জার্মান, জাপানি, হিন্দি প্রভৃতি ভাষায় লালনগীতি অনূদিত হচ্ছে বলে ক্রমশ আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতি লাভ করছে লালনের গান আর তাঁর পরিচিতি। উনিশ শতকের আশির দশকে কাঙাল হরিনাথ (১৮৩৩-১৮৯৬) থেকে রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) হয়ে পরবর্তী সময়ে অনেক সুধীজন লালনগীতি সংগ্রহ করে প্রকাশ করেছেন। কারও কারও সংগ্রহে প্রতীয়মান হয় বিশ্বাসযোগ্য পাঠ।

এ ক্ষেত্রে রবীন্দ্রনাথের সংগ্রহ যেহেতু আদি পাণ্ডুলিপিকেন্দ্রিক, তাই তাঁর সংগ্রহ লালনচর্চার ইতিবৃত্তে যেমন অপরিসীম গুরুত্ব বহন করে, তেমনি তা চিহ্নিত হতে পারে দেশজ সংস্কৃতির একটি উল্লেখযোগ্য সম্ভার হিসেবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার
গ্রেপ্তার
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।গতকাল শনিবার দিবাগত রাতে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম আজ রোববার সকালে প্রথম আলোকে এই গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।শফিকুল ইসলাম বলেন, রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।তবে কোন মামলায় আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন