advertisement

আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো

আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো
‘হেরা ফেরি’ সিনেমায় পরেশ রাওয়াল।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চার দশকের অভিনয়জীবন। আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয়। কখনো খলনায়ক, কখনো হাসির চরিত্রে দর্শক মাতিয়েছেন। আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এত দীর্ঘ ক্যারিয়ারে নিজের অভিনীত কয়টি ছবিকে ভালো মনে করেন পরেশ রাওয়াল? উত্তরটা শুনলে অবাক হতে হয়। মাত্র ১১টি! সম্প্রতি মুম্বাইয়ের এক চলচ্চিত্র উৎসবে নিজের কাজের এমন কঠোর মূল্যায়ন করেছেন বলিউডের এই প্রবীণ অভিনেতা।

মুম্বাইয়ে ১৪তম জাগরণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় অনন্ত নারায়ণ মহাদেবন পরিচালিত ‘পাস্ট টেন্স’। ছবিটির প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরেশ রাওয়াল। সঙ্গে ছিলেন তাঁর ছেলে অভিনেতা আদিত্য রাওয়াল, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, শরিব হাশমি ও পরিচালক।

সেখানেই নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন পরেশ।আলোচনার একপর্যায়ে উপস্থাপক জানতে চান, অভিনয়জীবনে কতটি চলচ্চিত্রে কাজ করেছেন, কখনো হিসাব রেখেছেন কি না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এবার আপনিও হতে পারেন ফ্যাশন 
হাউসের মডেল, পাবেন মাসিক বেতন এবার আপনিও হতে পারেন ফ্যাশন হাউসের মডেল, পাবেন মাসিক বেতন ১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’? ১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’? শর্ষে–হলুদ শাড়ি আর মিষ্টি হাসিতে সাদনিমা, দেখুন ৫টি ছবি শর্ষে–হলুদ শাড়ি আর মিষ্টি হাসিতে সাদনিমা, দেখুন ৫টি ছবি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত, ‘কাঁটে’ কারিগরের মৃত্যু পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত, ‘কাঁটে’ কারিগরের মৃত্যু কৌতুক কৌতুক
advertisement

নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগালো ডিএসসিসি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

অভিযানের অংশ হিসেবে নীলক্ষেত মোড় সংলগ্ন নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেট সংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত মূল রাস্তা ও ফুটপাত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ

পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ
আটলান্টিক মহাসাগরের কোলে পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের কোরভো দ্বীপ। ছবির সামনের অংশে দ্বীপের একমাত্র গ্রাম ‘ভিলা ডো কোরভো’ ও বিমানবন্দর দেখা যাচ্ছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাতের আকাশে কৃত্রিম আলোর কারণে পথভোলা পাখিদের জীবন রক্ষায় কোরভো দ্বীপের মানুষ প্রতিবছর শরতে শহরের সব বাতি নিভিয়ে দেন।পর্তুগালের স্বায়ত্তশাসিত অঞ্চল আজোরেস দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ কোরভো। বছরে একবার এই দ্বীপ পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। কোনো বিদ্যুৎ বিপর্যয় বা দুর্যোগের কারণে নয়, দ্বীপের প্রায় সাড়ে ৪০০ বাসিন্দা স্বেচ্ছায় বাতি নিভিয়ে দেন। টানা পাঁচ রাত তাঁরা এই অদ্ভুত আঁধারে ডুবে থাকেন।

উদ্দেশ্য একটাই—সামুদ্রিক পাখির ছানাদের জীবন বাঁচানো।আটলান্টিক মহাসাগরের স্থানীয় সামুদ্রিক পাখি ‘কোরিস শিয়ারওয়াটার’। সমুদ্রের উদ্দেশে প্রথম উড়াল দেওয়ার আগে ছানারা তিন মাস বাসায় কাটায়। ওড়ার সময় আকাশের তারার আলো দেখে দিক চিনে নেয়; কিন্তু সভ্যতার কৃত্রিম আলো এই পাখিদের জন্য বিপদ ডেকে আনে। রাস্তার আলোকে তারা আকাশের তারা ভেবে ভুল করে। বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে আছড়ে পড়ে দ্বীপের একমাত্র গ্রাম ‘ভিলা ডো কোরভো’-এর রাস্তায়।

এতে অসংখ্য পাখির মৃত্যু হয়।পাখির এই পরিণতি দেখে ১৯৯১ সালে দ্বীপের মানুষ সচেতন হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
সাত দফা দাবিতে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। শনিবার খুলনার শিববাড়ি মোড়ে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভালোবাসায় সরকারে এসে এখন যাঁরা গণভোটের সিদ্ধান্ত অমান্য করছেন, তাঁদের সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ক্রমান্বয়ে আন্দোলন শক্তশালী করা হবে।

আজ শনিবার বিকেলে খুলনার ঐতিহাসিক শিববাড়ি মোড়ে সাত দফা দাবিতে আয়োজিত ১১-দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ কথা বলেন।সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবেবিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, যাঁরা নির্বাচনের আগে বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা বাস্তবায়ন করবেন, তাঁরা ইঞ্জিনিয়ারিং করে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন বলছেন গণভোট মানেন না।

৭০ ভাগ ভোটার গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন