advertisement

বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা
ক্রিপ্টোকারেন্সি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বৈদেশিক মুদ্রার সংকট ও প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের সীমাবদ্ধতা—সবকিছু পাশ কাটিয়ে আয়ের নতুন পথ তৈরি করেছে উত্তর কোরিয়া। আয়ের এই বিকল্প পথের মধ্যে রয়েছে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরি, পরিচয় গোপন রেখে বিদেশে কর্মী প্রেরণ ইত্যাদি। দেশটির হ্যাকাররা বিশ্বের বড় বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ ও ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে কয়েক বছর ধরে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

সম্প্রতি চীনভিত্তিক বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি মার্কিন ডলারের বেশি সম্পদ চুরির ঘটনায় আবারও আলোচনায় এসেছে উত্তর কোরিয়ার হ্যাকারদের ভূমিকা। শুধু ক্রিপ্টো চুরি নয়, বিদেশে ভুয়া পরিচয়ে তথ্যপ্রযুক্তি কর্মী পাঠিয়েও অর্থ আয় করছে দেশটি। বিভিন্ন আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে, এই অর্থের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির যোগসূত্র রয়েছে।

বৈশ্বিক সংবাদমাধ্যম রয়টার্স, যুক্তরাষ্ট্রের ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের প্রতিবেদন থেকে এ তথ্যগুলো পাওয়া গেছে।বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় উত্তর কোরিয়ার প্রবেশের সুযোগ সীমিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট, বেনাপোলে প্রবেশে বিলম্বের অভিযোগ পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট, বেনাপোলে প্রবেশে বিলম্বের অভিযোগ বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএর প্রথম আলোচনা শেষ, জানুয়ারিতে কুয়ালালালামপুরে আবার দর–কষাকষি বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএর প্রথম আলোচনা শেষ, জানুয়ারিতে কুয়ালালালামপুরে আবার দর–কষাকষ...
advertisement

পাসের হারসহ জিপিএ-৫ দুই সূচকেই বোর্ডে শীর্ষে রাজশাহী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫-উভয় সূচকেই শীর্ষে রয়েছে রাজশাহী জেলা। বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রায় ৪০ শতাংশই এ জেলার। পাসের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জামায়াতের নেতাকর্মীসহ লংমার্চফেরত বাস খাদে, নিহত ১

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাতক্ষীরায় বাসের ধাক্কায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে খুলনায় জামায়াতের লংমার্চ থেকে ফেরত আসা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী

নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী
শরীফুল রাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শরীফুল রাজবারবার শিডিউল চেয়েও মেলেনি শিডিউল—এমন অভিযোগে এবার শিডিউল চেয়ে চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন রিয়েল এনার্জি প্রোডাকশন। অভিযোগপত্রে বলা হয়, ‘নোটিশের তারিখ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শিডিউল দেওয়ার দাবি জানানো হচ্ছে। অন্যথায় আইন ও ন্যায়বিচারের আওতায় প্রাপ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আজ শনিবার এ নোটিশ দেওয়া হয়েছে।নোটিশ থেকে জানা যায়, সিনেমার প্রযোজক শাহরিন আক্তার।

তিনি ‘ঠিকানা’ নামের একটি সিনেমা বানাতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন জুবায়ের ইবনে বকর। সিনেমাটি আগামী ঈদে বা ঈদের পর কোনো এক সময় মুক্তি পাবে বলে চুক্তিতে বলা হয়েছে। তবে সিনেমাটি ঈদে না হলে ঈদের পর কখন মুক্তি পাবে, তার নিদিষ্ট কোনো তারিখ উল্লেখ নেই।সিনেমার প্রযোজক শাহরিন প্রথম আলোকে বলেন,‘আমরা সিনেমা বানাব—এটা নিয়ে বেশ আগে থেকে বলা হয়েছে। সেভাবেই চুক্তি করা। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেব।

আর চুক্তিতে বলা হয়েছে, ঈদে মুক্তি পাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন