advertisement

সেজেগুজে এসে প্রথমবার ভোট দিলেন জবা, ডাব প্রতীকের পোলিং এজেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে

সেজেগুজে এসে প্রথমবার ভোট দিলেন জবা, ডাব প্রতীকের পোলিং এজেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে
কোলের শিশুকে নিয়ে ভোট দিতে আসেন গৃহিণী ইসমত আরা। আজ সকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার খড়িবাড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নতুন শাড়ি–গয়না পরে ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে ভোট দিতে এসেছেন জবা রানী (১৯)। দুই মাস আগে বিয়ে হয়েছে তাঁর। এবারের নির্বাচনই জীবনের প্রথম ভোট তাঁর। দিনটিকে স্মরণীয় করে রাখতে সেজেছেন। জবা রানী প্রথম আলোকে বলেন, ‘প্রথম ভোটের অনুভূতিটাই অন্য রকম। এই দিনটাকে স্মরণীয় করে রাখতে একটু সেজে এসেছি।’ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল ১০টার দিকে ভোট দেন গৃহবধূ জবা রানী।

ওই সময় কেন্দ্রটিতে নারীদের লাইনে দীর্ঘ সারি দেখা যায়। সারি এঁকেবেঁকে কেন্দ্রের ফটক পর্যন্ত চলে গেছে। তবে পুরুষদের লাইনে তুলনামূলকভাবে ভিড় কম ছিল।একই কেন্দ্রে ভোট দিয়েছেন দক্ষিণ বঠিনা এলাকার বাসিন্দা পঞ্চমী রানী (৭৬)। তাঁর অভিযোগ, আজ এই ভোটকেন্দ্রে প্রার্থীদের লোকজন ভোটারদের নিজেদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘হামরা কাক ভোট দিমো, আগতেই ঠিক করে ফেলাইছু।

এইঠে চাপাচাপি ক্যানেতে?’দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের জন্য তিনটি বুথ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর
advertisement

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী
সাদা গোলাপি এই পোশাকেই জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী নাগিনা চরিত্রে এক বিখ্যাত গানে পারফর্ম করেছিলেন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হ্যালোউইনে সাজপোশাকের উদযাপন নিয়ে মেতে থাকে সবাই। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। স্টারকিড জাহ্নবী কাপুর তাঁর প্রয়াত বলিউড ডিভা মা শ্রীদেবীর আইকনিক এক চরিত্র বেছে নিয়েছেন এ বছরের হ্যালোউইন লুকের অনুপ্রেরণা হিসেবে। আর সেটি হচ্ছে সর্পকন্যা নাগিনা। ফোক সিনেমাটির এই চরিত্রে রঙিন লেন্সের জ্বলজ্বলে চোখ, আকর্ষণীয় কস্টিউম আর দারুণ মেকওভারে শ্রীদেবী ছিলেন অনন্যা। আর জাহ্নবীও কিন্তু বেশ ভালোই রিক্রিয়েট করেছেন এই নাগিনা লুক।

পোস্টার আর ছবি রিক্রিয়েশনের জন্য বন্ধুদের সঙ্গে নিয়েছেন তিনি। নায়ক ঋষি কাপুরের ভুমিকায় অরি আর দুষ্টু সাপুড়ে অমরেশ পুরীর জায়গায় এখানে দেখা যাচ্ছে ডিজিটাল ক্রিয়েটর বৈষ্ণব প্রবীণকে।

কস্টিউম, মেকওভার, গয়না আর এক্সপ্রেশনে দশে দশ দিতে হয় জাহ্নবীকে।সাদা গোলাপি এই পোশাকেই জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী নাগিনা চরিত্রে এক বিখ্যাত গানে পারফর্ম করেছিলেননাগিনা সিনেমার পোস্টার রিক্রিয়েট করেছেন জাহ্নবী বন্ধুদের সঙ্গে নিয়ে ঝলমলে সাদা-পাথরের গয়না আর নীল চোখে নাগিনা শ্রীদেবী শুটের ফাঁকে খাওয়া দাওয়া করছেন অমরেশ পুরী, ঋষি কাপুর ও শ্রীদেবীএই ছবিটিও রিক্রিয়েট করেছেন জাহ্নবী, অরি ও বৈষ্ণববীন বাজাচ্ছেন বৈষ্ণব, মেঝতে পোজ দিয়ে জাহ্নবী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজিমপুর সরকারি কলোনিতে সাবলেট বন্ধ, আবাসনসংকটে ঢাবি ছাত্রীরা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে নিজেরা না থেকে অন্যদের ভাড়া বা সাবলেট দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এ সিদ্ধান্তের প্রভাবে আবাসনসংকটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব

প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব
বক্তব্য দেন জাতীয় অধ্যাপক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি চিকিৎসক এ কে আজাদ খান। ৩১ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রবীণদের সুস্থ ও ভালো রাখতে তাঁদের একাকিত্ব দূর করতে হবে। এ জন্য পরিবারের ভালোবাসা ও সান্নিধ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ বাড়াতে হবে। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। এসব কথা উঠে এসেছে প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি।অনুষ্ঠানে বক্তারা তরুণ ও প্রবীণদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতার আদান-প্রদান বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন। তাঁদের মতে, প্রবীণেরা সমাজের সম্পদ। তাঁদের অবদান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন।অনুষ্ঠানে দেশের তিনজন বিশিষ্ট প্রবীণ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

তাঁরা হলেন জাতীয় অধ্যাপক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি চিকিৎসক এ কে আজাদ খান, অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং কৃষিবিজ্ঞানী জহুরুল করিম।অনুষ্ঠানে এ কে আজাদ খান বলেন, বাংলাদেশে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন