advertisement

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা
তরুণদের জন্য আছে দক্ষতা উন্নয়নের নানা সুযোগ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্বজুড়ে বাড়ছে নার্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও কারিগরি পেশাজীবীদের চাহিদা। অথচ বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের বড় অংশই স্বল্পদক্ষ। দক্ষ জনশক্তির এই ঘাটতি দূর করতে পারলে বদলে যেতে পারে কর্মসংস্থান, প্রবাসী আয় ও দেশের অর্থনীতির চিত্র।জাপান, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে নার্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও কারিগরি কর্মীর চাহিদা বাড়ছে। অথচ বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের বড় অংশই স্বল্পদক্ষ।

প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা বাড়াতে পারলে খুলতে পারে ভালো বেতনের চাকরির নতুন পথ।জাপান ২০২৯ সালের মার্চের মধ্যে ১৬ খাতে প্রায় ৮ লাখ ২০ হাজার বিদেশি দক্ষ কর্মী নেবে। আন্তর্জাতিক চাহিদার একটি অংশও বাংলাদেশ পূরণ করতে পারলে দেশের শ্রমবাজারে বড় পরিবর্তন আসতে পারে।বাংলাদেশের লাখো তরুণ প্রতিবছর পড়াশোনা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করছেন। তাঁদের অনেকের হাতে শিক্ষাগত সনদ থাকলেও নেই কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা।

অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর সংকট ক্রমেই বাড়ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল অস্ট্রেলিয়ায় বিদেশি স্নাতকেরা চাকরি পেতে কেন ভোগান্তিতে অস্ট্রেলিয়ায় বিদেশি স্নাতকেরা চাকরি পেতে কেন ভোগান্তিতে এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন
advertisement

রংপুরে বাড়িতে হামলা–লুটপাটের আগে ছড়ানো হয় পুরোনো ভিডিও 

রংপুরে বাড়িতে হামলা–লুটপাটের আগে ছড়ানো হয় পুরোনো ভিডিও 
রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের তিন ভাইয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। গতকাল বুধবার দুপুরে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঘটনার পর এলাকায় পুলিশের নিরাপত্তা জোরদার। পুলিশ পাহারা থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।পুরোনো একটি ভিডিও ফেসবুকে নতুন করে ছড়িয়ে দিয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের তিন ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় সংসদ সদস্যও একই কথা বলেছেন। পুলিশ এরই মধ্যে পুরোনো ভিডিও ছড়ানোয় জড়িত দুজনকে শনাক্ত করার কথা জানিয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় পুলিশি পাহারা থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।গত সোমবার সন্ধ্যায় পীরগঞ্জে উপজেলার চককরিম কাশিমপুর গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করার পর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ধর্ম অবমাননার অভিযোগের ঘটনাটি অনেক আগের। গাজীপুরে এক তরুণের বক্তব্যের ভিডিও তখন ফেসবুকে ছড়িয়ে পড়েছিল।

ওই ভিডিও এখন আবার ফেসবুকে পোস্ট করা হলে ক্ষুব্ধ লোকজন তরুণের বাড়ির আশপাশে জড়ো হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এলপিজির আমদানিকারক-বিক্রেতা সবাই বাড়তি কমিশন চান, চলছে শুনানি

এলপিজির আমদানিকারক-বিক্রেতা সবাই বাড়তি কমিশন চান, চলছে শুনানি
আজ বৃহস্পতিবার ঢাকার বিয়াম মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তরলীকৃত পেট্রোলিয়াম গ‍্যাসের (এলপিজি) বাজারে দেড় মাস ধরে অস্থিরতা চলছে। সরবরাহ–সংকটের সুযোগে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। ফলে চাপে পড়েছেন ভোক্তারা। এর মধ‍্যেই এলপিজি বিক্রিতে কমিশন বাড়ানোর প্রস্তাব দাবি করেছেন আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা। তিন পক্ষের চাওয়া মেনে কমিশন বাড়ানোর বিষয়ে চলছে গণশুনানি।আজ বৃহস্পতিবার ঢাকার বিয়াম মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে বিভিন্ন আমদানিকারক কোম্পানি ও পরিবেশকেরা তাঁদের প্রস্তাব তুলে ধরেছেন। সবচেয়ে বেশি ব‍্যবহৃত ১২ কেজির সিলিন্ডারে আমদানিকারকেরা কমিশন হিসেবে ৩০০ টাকার বেশি ও পরিবেশকেরা ১৫০ করার দাবিসংবলিত প্রস্তাব জমা দিয়েছেন।দেশে সক্রিয় ৩৫টি কোম্পানির মধ‍্যে এলপিজি আমদানির অবকাঠামোগত সক্ষমতা আছে ২৩টি কোম্পানির। গত মাসে আমদানি করেছে মাত্র ১০টি কোম্পানি। এর মধ‍্যে কয়েকটি কোম্পানি তাদের প্রস্তাবে কমিশন বাড়ানোর প্রস্তাব করেছে।

১২ কেজির সিলিন্ডারে বর্তমান কমিশন ২০০ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা দাবি করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রায় ১১ নভেম্বর, সব সম্পদের বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক

রায় ১১ নভেম্বর, সব সম্পদের বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
শিশু ধর্ষণ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে।

আগামী ১১ নভেম্বর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।গতকাল বুধবার নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুছ সালামের আদালতে যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করা হয়।নেত্রকোনায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলাবিষয়টি নিশ্চিত করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল কবীর।আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে যুক্তিতর্ক চলাকালে বিচারকের অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ চান মামলার আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহদী (৩০)।

তিনি বলেন, তাঁর ১২–১৫ শতাংশ জমি আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন