advertisement

‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ নিয়ে ভার্চ্যুয়াল পাঠচক্র

‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ নিয়ে ভার্চ্যুয়াল পাঠচক্র
নোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফাহাম আব্দুস সালাম রচিত ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৪ অক্টোবর রাতে গুগল মিটে এটি অনুষ্ঠিত হয়।বাঙালি হিসেবে আমরা নিজেদের যতটা শ্রেষ্ঠ মনে করি, বাস্তবে আমাদের চিন্তাভাবনা ও বুদ্ধিবৃত্তিক চর্চা কি ততটাই সমৃদ্ধ? এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় বইটি।

এতে লেখক বাঙালির রাজনৈতিক বোধ, ঔপনিবেশিক মানসিকতা, পুঁজিবাদ, ভাষা ও সামাজিক মনস্তত্ত্ব নিয়ে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। প্রচলিত বিশ্বাস ও চিন্তাধারাকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে তিনি পাঠককে আত্মসমালোচনা করতে এবং সমাজকে নতুনভাবে বিশ্লেষণ করতে উৎসাহিত করেন।বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর সাবলীল উপস্থাপনা, প্রথাগত চিন্তার বাইরে গিয়ে বিষয়গুলোকে দেখার চেষ্টা এবং পাঠকের মধ্যে প্রশ্ন জাগিয়ে তোলার ক্ষমতা।

তবে বাঙালি সমাজের সামগ্রিক চিত্র তুলে ধরতে গিয়ে লেখকের কিছু বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণের সুযোগও রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব শনিবার কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব শনিবার পকেটে মুঠোফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন চিকিৎসকেরা পকেটে মুঠোফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন চিকিৎসকেরা সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে হবে কালই সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে হবে কালই এইচএসসি পরীক্ষা ফলাফল ও পাসের হার নিয়ে ছড়ানো তথ্যটি সত্য নয় এইচএসসি পরীক্ষা ফলাফল ও পাসের হার নিয়ে ছড়ানো তথ্যটি সত্য নয় তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, বন্ধু দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, বন্ধু দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের
advertisement

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াত লিয়াঁজো শুরু করেছে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতে ইসলামী লিয়াঁজো শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব শনিবার

কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব শনিবার
আগস্ট ২০২৬-এ আইওএআইয়ে বাংলাদেশ দল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (আইএআইও) বাংলাদেশ দল নির্বাচনের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ৩১ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

কয়েক ধাপের বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ভিয়েতনামে অনুষ্ঠেয় আইএআইওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। নলেজ ও ভেন্যু পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি।এবার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে। তারা এসেছে দেশের ৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১৪টি জেলা থেকে।

নিবন্ধনকারীদের অর্ধেকের বেশি এর আগেও বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশ নিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পকেটে মুঠোফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন চিকিৎসকেরা

পকেটে মুঠোফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন চিকিৎসকেরা
মুঠোফোনের রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণ শুক্রাণুর কোষে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পুরুষদের অনেকেই প্যান্টের সামনের পকেটে ফোন রাখেন। দীর্ঘ সময় এভাবে ফোন বহন করলে পুরুষের প্রজননস্বাস্থ্যে কোনো প্রভাব পড়ে কি? চিকিৎসাবিজ্ঞানের গবেষণাই বা কী বলছে?মুঠোফোনের রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণ শুক্রাণুর কোষে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারেমুঠোফোন ছাড়া এ সময়ে একটি মুহূর্ত কল্পনা করা কঠিন। চাকরি, যোগাযোগ, ইন্টারনেট, দরকারি তথ্য কিংবা ব্যাংকিং লেনদেন—বলতে গেলে ফোন ছাড়া আমরা অচল।

পুরুষেরা সাধারণত প্যান্টের সামনের পকেটে মুঠোফোন বহন করেন। এতে প্রজননস্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। ভারতের ডেম হেলথের প্রতিষ্ঠাতা এবং রিনিউ হেলথ কেয়ারের স্ত্রীরোগ ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব আগরওয়াল জানান, এ বিষয়ে আতঙ্ক ছড়ানো যেমন ঠিক নয়, তেমনি একেবারে উড়িয়ে দেওয়াও উচিত নয়। বরং গবেষণার ফলাফলের ভিত্তিতে বিষয়টি সূক্ষ্মভাবে বোঝা জরুরি।

শুক্রাণুর ওপর ফোনের প্রভাব নিয়ে একাধিক বিশ্লেষণ হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন