advertisement

ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী
আজ বুধবার সচিবালয়ে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভোজ্যতেলের দাম বৃদ্ধির জন্য সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ভোজ্যতেলের দাম সমন্বয় নিয়ে ব্যবসায়ীদের কোনো প্রস্তাব রয়েছে কি না এবং রমজানের আগে তেলের দাম বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। আজ বুধবার সচিবালয়ে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে অংশ নেন বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা।বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়াতে চায় দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। দাম বাড়ানোর সপক্ষে তারা আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম এবং দেশে জ্বালানির দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেছে।

সে জন্য কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম সমন্বয় করা প্রয়োজন বলে মনে করে।বর্তমানে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান চার দফা কমার পর আজ সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়ল চার দফা কমার পর আজ সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার
advertisement

রাজধানীতে আসছিল ৫ লাখ ইয়াবার চালান, জব্দ হলো যাত্রাবাড়ীতে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পাঁচ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই বোন মালিহা-নাবিলার দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত টাঙ্গাইলের দুই বোন মালিহা ও নাবিলার দাফন সম্পন্ন হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জ্বালানির দাম বাড়ায় মাঝসমুদ্রে যাত্রা বন্ধ, জাহাজে আটকা ২০০ যাত্রী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চলতি বছরের শুরুতে ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জাহাজটির পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন