একটি বাঁশির সুর যেমন মানুষকে মুগ্ধ করে, জাগিয়ে তোলে নতুন কোনো স্বপ্নের আকাঙ্ক্ষা, তেমনই একটি নেতৃত্বকে ঘিরেও তৈরি হয় প্রত্যাশা...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
একটি বাঁশির সুর যেমন মানুষকে মুগ্ধ করে, জাগিয়ে তোলে নতুন কোনো স্বপ্নের আকাঙ্ক্ষা, তেমনই একটি নেতৃত্বকে ঘিরেও তৈরি হয় প্রত্যাশা...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল করা হয়েছে। বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রবাসে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিশরে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এটা প্রথম ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে বিএনপি।দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না।
একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই।’জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ‘সার্বভৌমত্ব’ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান এ কথা বলেন।এ সময় বিএনপির চেয়ারম্যান নেতা-কর্মীদের কাছে সমর্থন চেয়ে জানতে চান, ‘আপনারা কি আমাদের সাথে আছেন?’ তখন নেতা-কর্মী ও সমর্থকেরা সমস্বরে ‘আছি’ বলে করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আমরা যেকোনো ষড়যন্ত্র—তা দেশের ভেতরে হোক, দেশের বাইরে হোক, সকল ষড়যন্ত্রের জবাব আমরা এক এক করে দেব।
কোনো ষড়যন্ত্র করে মানুষকে দমিয়ে রাখতে পারবে না।’প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠন করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন