রাশিয়ায় অবস্থিত জাপানের বৃহৎ তামাক প্রতিষ্ঠান জাপান টোব্যাকোর চারটি প্রতিষ্ঠানের সম্পদ অস্থায়ী ব্যবস্থাপনায় নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়। টোকিও এর প্রতিবাদ জানিয়েছে। তারা সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে পরবর্তী করণীয় খতিয়ে দেখছে জাপান টোব্যাকো।
এই প্রতিষ্ঠানে জাপান সরকারের মালিকানা রয়েছে।ইউক্রেনে রুশ হামলার পর থেকেই জাপান-রাশিয়া সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি বিতর্কিত চারটি দ্বীপের মালিকানা নিয়ে বিরোধ এবং এক জাপানি সাংবাদিককে আটকের ঘটনায় সেই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
এর মধ্যে জাপান টোব্যাকোর ব্যবসা নিয়ে নতুন বিরোধ তৈরি হলো।চার ইউনিট, দীর্ঘদিনের ব্যবসা রুশ সংবাদ সংস্থা তাসের তথ্য অনুযায়ী, ডনস্কয় তাবাক, পেরেস্লাভল তাবাক, জেটিআই ইয়েলেতস ও ক্রেস নেভা—এই চার প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডিং জেএসসি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটসের অস্থায়ী ব্যবস্থাপনায় দেওয়ার নির্দেশ রয়েছে।জেটিআইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির উৎপাদনকেন্দ্রগুলো সেন্ট পিটার্সবার্গ, রোস্তভ-না-দনু এবং লেনিনগ্রাদ ও লিপেৎস্ক অঞ্চলে অবস্থিত।জাপান টোব্যাকোয় জাপান সরকারেরও সরাসরি মালিকানা রয়েছে।
সূত্র: প্রথম আলো

জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়, প্রশ্ন নাহিদ ইসলামের
একজনের হাতে আগ্নেয়াস্ত্র, রামদা হাতে কয়েকজন
সাত ব্যান্ডের মিলনমেলা, জেমস এলেন রাত ১০টায়...
মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা
সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন