advertisement

নভেম্বরের দুটি দিন কেন খ্রিষ্টানদের কাছে আলাদা

নভেম্বরের দুটি দিন কেন খ্রিষ্টানদের কাছে আলাদা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নভেম্বরের প্রথম দুটি দিন খ্রিষ্টানদের কাছে আলাদা অর্থ বহন করে। ১ নভেম্বর অল সেন্টস ডে, পরদিন ২ নভেম্বর অল সোলস ডে। পাশাপাশি দুই দিন, দুটিতেই জড়িয়ে আছে প্রয়াত মানুষের স্মরণ আর পরকালের বিশ্বাস।তবু দিন দুটির উদ্দেশ্য এক নয়। প্রথম দিনটি সাধুদের—গির্জার স্বীকৃতি পাওয়া সাধু যেমন, তেমনি ইতিহাসে নাম হারিয়ে যাওয়া পুণ্যবান মানুষেরাও।

দ্বিতীয় দিনটি সাধারণ মানুষের—প্রয়াত মা-বাবা, ভাইবোন, বন্ধু, প্রতিবেশী; যাঁদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন জীবিত স্বজনেরা।অল সেন্টস ডে: সাধুদের দিন যিশুখ্রিষ্টের পথ ধরে যাঁরা পবিত্র জীবন যাপন করেছেন, বিশ্বাস, ভালোবাসা, ত্যাগ আর মানবসেবায় দৃষ্টান্ত রেখে গেছেন, অল সেন্টস ডেতে তাঁদের স্মরণ করা হয়। খ্রিষ্টানদের কাছে এটি বছরের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোর একটি।এখানে ‘সাধু’ শব্দটির পরিসর অবশ্য বড়।

গির্জা আনুষ্ঠানিকভাবে যাঁদের সাধু ঘোষণা করেছে, শুধু তাঁরাই নন; ঈশ্বরে বিশ্বাস রেখে যাঁরা নীরবে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে গেছেন, তাঁরাও এই স্মরণের অংশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লোকনাথ আশ্রমে কার্তিক ব্রত পালন লোকনাথ আশ্রমে কার্তিক ব্রত পালন নিয়ম মানেন না এনএপিডির মহাপরিচালক, বেশি ক্লাস নেন নিজে, ভাগও দেন না ভাতার নিয়ম মানেন না এনএপিডির মহাপরিচালক, বেশি ক্লাস নেন নিজে, ভাগও দেন না ভাতার জেন–জির গন্তব্য কেন বিদেশ জেন–জির গন্তব্য কেন বিদেশ স্বাধীনতার স্বরূপ: ফিতরাতি বাস্তুতন্ত্রে এখতিয়ার, সীমা ও আত্মনিয়ন্ত্রণ স্বাধীনতার স্বরূপ: ফিতরাতি বাস্তুতন্ত্রে এখতিয়ার, সীমা ও আত্মনিয়ন্ত্রণ বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশ থেকে সরে যাচ্ছে কেন বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশ থেকে সরে যাচ্ছে কেন
advertisement

৩৭৫ কোটি তিন দিনেই! ঝড় তুলেছে ‘রামায়ণ’

৩৭৫ কোটি তিন দিনেই! ঝড় তুলেছে ‘রামায়ণ’
‘রামায়ণ’-এর পোস্টার থেকে। আইএমডিবি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মুক্তির প্রথম দিন থেকেই আলোচনায় রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’। ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল আগে থেকেই। তার ওপর তারকাবহুল অভিনয়শিল্পী, বিশাল আয়োজন এবং হলিউডের প্রযুক্তিনির্ভর নির্মাণশৈলী—সব মিলিয়ে ছবিটি ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক প্রত্যাশা। মুক্তির পর বক্স অফিসের হিসাবেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।

মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি। দীপাবলির উৎসবের আমেজে তৃতীয় দিনে ছবিটির আয়ে এসেছে বড় উল্লম্ফন। গত শুক্রবার দ্বিতীয় দিনে আয়ের কিছুটা পতন হলেও গতকাল শনিবার সেই ধাক্কা সামলে শক্তিশালী প্রত্যাবর্তন করেছে ‘রামায়ণ’। ৭ নভেম্বর তৃতীয় দিনে ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। প্রথম দুই দিনের তুলনায় এদিন আয় বেড়েছে ৪৫ দশমিক ৩ শতাংশ।

শুধু তা-ই নয়, মুক্তির প্রথম দিনের আয়কেও ছাড়িয়ে গেছে শনিবারের সংগ্রহ।ভারতীয় বক্স অফিসে প্রথম দিন ছবিটি আয় করেছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লোকনাথ আশ্রমে কার্তিক ব্রত পালন

লোকনাথ আশ্রমে কার্তিক ব্রত পালন
রাখের উপবাস উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় মগ্ন লোকনাথের ভক্তরা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রিয়জনের মঙ্গল কামনায় কার্তিক মাসে উপবাস পালন করেন লোকনাথ ব্রহ্মচারীর অনুসারীরা। কার্তিক ব্রত উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সমবেত হয়েছেন লোকনাথের অনুসারী ও ভক্তরা। রাখের উপবাস পালন করতে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রার্থনা করছেন তাঁরা। ‘রাখের উপবাস’ বা ‘কার্তিক ব্রত’ নামে পরিচিত এ উপাসনায় কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার ব্রত পালন করেন ভক্তরা।

এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন বারদী আশ্রমে।

প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা ও উপাসনার মধ্য দিয়ে সময় কাটান তাঁরা।রাখের উপবাস উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় মগ্ন লোকনাথের ভক্তরানারায়ণগঞ্জের বারদী লোকনাথ আশ্রমে রাখের উপবাস পালন করতে সমবেত হয়েছেন বিভিন্ন বয়সী ভক্তরারাখের উপবাসে নিয়ে আসা শিশুকে প্রদীপ জ্বালাতে সাহায্য করছে তার স্বজনপূজার উপকরণ ও প্রদীপ সাজিয়ে রাখা হয়েছেআশ্রম প্রাঙ্গণে সারি সারি জ্বলছে ভক্তদের জ্বালানো প্রদীপউপাসনার জন্য ধূপ জ্বালাচ্ছেন ভক্তধর্মীয় গ্রন্থ হাতে প্রার্থনায় বসেছেন এক নারী ভক্তপ্রদীপ জলে ভাসানোর মধ দিয়ে শেষ হয় পূজাআশ্রম প্রাঙ্গণে প্রদীপ সাজিয়ে চলছে রাখের উপবাসের আনুষ্ঠানিকতা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিয়ম মানেন না এনএপিডির মহাপরিচালক, বেশি ক্লাস নেন নিজে, ভাগও দেন না ভাতার

নিয়ম মানেন না এনএপিডির মহাপরিচালক, বেশি ক্লাস নেন নিজে, ভাগও দেন না ভাতার
পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দুই মাসের একটি প্রশিক্ষণ কোর্সে সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার সর্বোচ্চ ১০টি ক্লাস নেওয়ার নিয়ম রয়েছে। তবে সেই নিয়ম মানছেন না জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক খায়রুল কবীর মেনন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ কোর্সে নির্ধারিত সীমার তিন গুণ ক্লাস নিয়েছেন তিনি।

স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের দুটি কোর্সেও নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ ক্লাস নিয়েছেন।এনএপিডির কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণ কোর্সে বাইরের রিসোর্স পারসনদের বেশি ক্লাস দেওয়ার রীতি রয়েছে। কিন্তু মহাপরিচালক নিজেই বেশি ক্লাস নেওয়ায় বাইরের রিসোর্স পারসনদের সুযোগ সংকুচিত হয়েছে। প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকায় প্রকাশ্যে কেউ এ বিষয়ে আপত্তি জানাতে পারছেন না। তাঁদের মতে, বিষয়টি শুধু আর্থিক নয়, নিয়ম ও নৈতিকতারও।

প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাঁরই নিয়ম মেনে চলার কথা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন