advertisement

ময়নামতি কুমিল্লা শহরে অবস্থিত

ময়নামতি কুমিল্লা শহরে অবস্থিত
প্রাথমিক বৃত্তি পরীক্ষা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়–৬∎ সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?উত্তর: মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি করতোয়া নদীর তীরে অবস্থিত। প্রাচীনকালে এই স্থান ‘পুণ্ড্রনগর’ নামে পরিচিত ছিল। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।প্রশ্ন: মহাস্থানগড়ে কী কী প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে?উত্তর: মহাস্থানগড়ে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা ও খোদার পাথর ভিটা পাওয়া গেছে।

এখানে পোড়ামাটির ফলক, ভাস্কর্য ও স্বর্ণমুদ্রা আবিষ্কৃত হয়েছে। এ ছাড়া রৌপ্যমুদ্রা, প্রস্তরের পুঁতি ও কাচের পুঁতি পাওয়া গেছে। এসব নিদর্শন মহাস্থানগড়ের প্রাচীন ইতিহাসের পরিচয় বহন করে।প্রশ্ন: মহাস্থানগড়ের দুর্গ সম্পর্কে কী জানা যায়?উত্তর: মহাস্থানগড়ের প্রাচীন নগরী প্রায় ৮ মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। দুর্গের ধ্বংসাবশেষ এখনো সেখানে দেখা যায়।

নগরীটি উত্তর-দক্ষিণে প্রায় ১৫০০ মিটার এবং পূর্ব-পশ্চিমে প্রায় ১৪০০ মিটার বিস্তৃত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যে আয়নায় আজও আমাদের মুখ দেখা যায় যে আয়নায় আজও আমাদের মুখ দেখা যায় অভিবাসী পরিবার থেকে লস অ্যাঞ্জেলেসের প্রথম মেয়র হওয়া কে এই নিত্যা রামন অভিবাসী পরিবার থেকে লস অ্যাঞ্জেলেসের প্রথম মেয়র হওয়া কে এই নিত্যা রামন বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলার অভিযোগ নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলার অভিযোগ স্বপ্ন বদলায়, লড়াই থামে না স্বপ্ন বদলায়, লড়াই থামে না
advertisement

যে আয়নায় আজও আমাদের মুখ দেখা যায়

যে আয়নায় আজও আমাদের মুখ দেখা যায়
‘আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা’ বইয়ের প্রচ্ছদ অবলম্বনে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রোচনা মজুমদারের আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা ভাষা, আত্মপরিচয় ও একটি জাতি হয়ে ওঠার ইতিহাস। অধিকৃত ভূখণ্ড থেকে স্বীকৃত স্বদেশ হয়ে উঠতে কত জাতিকে কত জীবন, কত প্রজন্মকে কত সংগ্রাম করতে হয়েছে। আমরাও তার ব্যতিক্রম নই।একটি ভূখণ্ডের স্বাধীনতা ঘোষণা করা যায় এক দিনে। কিন্তু একটি জাতির আত্মপরিচয় এক দিনে তৈরি হয় না। কখনো কখনো তার জন্য লেগে যায় শতাব্দী।

মানচিত্রে একটি সীমারেখা টেনে দেওয়া সহজ, কিন্তু মানুষের মনে ‘আমরা’ আর ‘ওরা’র সীমারেখা তৈরি হয় অনেক ধীরে, আর সেটি হয় ভাষা, স্মৃতি, সংস্কৃতি, ধর্ম, সাহিত্য ও ইতিহাসের দীর্ঘ অভিজ্ঞতার ভেতর দিয়ে। এটি মূলত সেই ধীর জন্মের ইতিহাসের বই।আবুল মনসুর আহমদকে নিয়ে এটি কোনো প্রথাগত বই নয়। বরং তাঁর চিন্তার ভেতর দিয়ে পূর্ব বাংলাকে দেখার একটি বুদ্ধিবৃত্তিক প্রয়াস।

প্রকৃতপক্ষে বইটির কেন্দ্রীয় অনুসন্ধান, কীভাবে ‘বাংলা’ থেকে ‘পূর্ব বাংলা’ একটি স্বতন্ত্র রাজনৈতিক ও সাংস্কৃতিক সত্তা হয়ে উঠল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অভিবাসী পরিবার থেকে লস অ্যাঞ্জেলেসের প্রথম মেয়র হওয়া কে এই নিত্যা রামন

অভিবাসী পরিবার থেকে লস অ্যাঞ্জেলেসের প্রথম মেয়র হওয়া কে এই নিত্যা রামন
লস অ্যাঞ্জেলেসের নতুন নির্বাচিত মেয়র নিত্যা রামন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ের খবর নিশ্চিত হওয়ার পর চোখের পানি ধরে রাখতে পারছিলেন না নিত্যা রামন।

নগরের মেয়র নির্বাচিত হওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত এই নগর পরিকল্পনাবিদ গত বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এই শহর আমাকে ও আমার পরিবারকে অনেক কিছু দিয়েছে।’ ৪৫ বছর বয়সী নিত্যা রামন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই বিশেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা একজন অভিবাসীকে তাঁদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন।

এই বিষয়টি আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে।’ নিত্যা রামনের এই বিজয়ের মাধ্যমে এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিনটি শহর-নিউইর্য়ক, লস অ্যাঞ্জেলেস ও লন্ডন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত হতে যাচ্ছে।গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচিত নিত্যা রামনের এই জয় নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসির পর যুক্তরাষ্ট্রের আরেকটি বড় শহরে প্রগতিশীল আন্দোলনকে একজন নতুন নেতা এনে দিল।এমন এক সময় নিত্যা রামন লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচিত হলেন, যখন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ছিনিয়ে এনেছে ডেমোক্র্যাটরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
মাইকে বাজানো হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান। পাশে সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা চলাচল করছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নিয়েছিল চট্টগ্রাম নগর বিএনপি। নগরের অন্যান্য এলাকার মতো আজ শনিবার সকাল থেকে আগ্রাবাদেও মাইকে গান বাজানো হচ্ছিল। একপর্যায়ে মাইকে বেজে ওঠে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি।

মাইকে গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, বিএনপির কর্মসূচিতে অসতর্কতাবশত গানটি বেজে উঠেছিল। তবে বিএনপির নেতারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখলেও ঘটনার বিস্তারিত তাঁদের জানা নেই।ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে।

পাশের সড়কে চলাচল করছে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন।জানতে চাইলে নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল প্রথম আলোকে বলেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও তাঁদের নজরে এসেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন