রাজধানী ঢাকার বাতাস দিনে দিনে যেন বিষে পরিণত হচ্ছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাম্প্রতিক যৌথ গবেষণায় উন্মোচিত বায়ুদূষণের চিত্র কেবল হতাশাজনক নয়; বরং জনস্বাস্থ্যের জরুরি অবস্থার ইঙ্গিত দেয়।
উত্তরার খালপাড় এলাকায় অতি ক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ১৪৪ মাইক্রোগ্রামে গিয়ে ঠেকেছে, যা বাংলাদেশের জাতীয় মানমাত্রার চার গুণের বেশি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সতর্কসীমার চেয়ে প্রায় ২৯ গুণ বেশি। অথচ মাত্র ১০ কিলোমিটার দূরের নিকুঞ্জ এলাকায় এই মাত্রা ৩৫ মাইক্রোগ্রামের নিচে।
মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে বায়ুর মানের এই আকাশ-পাতাল ফারাক প্রমাণ করে যে রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকা আজ মানব বসবাসের ন্যূনতম যোগ্যতাই হারিয়ে ফেলেছে।গবেষণায় বেরিয়ে আসা উদ্বেগজনক বিষয়টি হলো রাজধানীর গণপরিবহন খাতের অভ্যন্তরীণ পরিবেশ।
সূত্র: প্রথম আলো

অমলকান্তিদের স্বপ্ন একদিন পূরণ হবে, খোঁয়ারি কেটে যাবে
বিরল রোগ এসএমএ কী, এর ওষুধ কি পাওয়া যায়
সান্তিয়াগো পেনা গ্রেপ্তার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে পেদ্রো আলিয়ানার শপথ
একঝলক (৭ নভেম্বর ২০২৬)
এক জেনারেলের নীরব সাক্ষ্যে ৭ নভেম্বরের অভ্যুত্থান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন