২৭ অক্টোবর। রাজধানীর হাতিরঝিলের মধুবাগ সেতু থেকে মীরবাগের দিকে সড়কে অটোরিকশার ভিড়ের মধ্যে প্যাডেলচালিত রিকশা নিয়ে মগবাজারের দিকে এগোচ্ছিলেন বকুল আলী। কথা বলতে চাইলে হাসিমুখে বললেন, ‘বলেন, বলেন, কী কথা।’রিকশা রাস্তার পাশে রেখে চালকের আসনে বসলেন। মাথার চুল সাদা, বুক পর্যন্ত নেমেছে লম্বা সাদা দাড়ি। পরনে মলিন বাদামি শার্ট, বুকপকেটের ওপরটা খানিক ছেঁড়া। ছবি তোলার কথা বলতেই রাজি হলেন।
মুঠোফোনে নিজের ছবি দেখে বললেন, ‘ভালোই হইছে।’ বাড়ি রংপুরের পীরগঞ্জে। বয়স জানতে চাইলে বললেন, ৭৭ বছর। চেহারায় বয়সের ছাপ থাকলেও দেখে ততটা মনে হয় না। সে কথা বলতেই হাসলেন, কিছু বললেন না। এই বয়সে রিকশা চালানোর মতো পরিশ্রমের কাজ কেন করেন, জানতে চাইলে বকুল আলী বললেন, ‘এইডাই পারি। মাইনষের কাছে যেন হাত না পাতি, এই জন্য কর্ম করি। আল্লাহ যে কয় ট্যাকা মিলায়, এইটা লাখ লাখ শুকুর।’ বয়স জানতে চাইলে বললেন, ৭৭ বছর।
চেহারায় বয়সের ছাপ থাকলেও দেখে ততটা মনে হয় না।
সূত্র: প্রথম আলো

অমলকান্তিদের স্বপ্ন একদিন পূরণ হবে, খোঁয়ারি কেটে যাবে
বিরল রোগ এসএমএ কী, এর ওষুধ কি পাওয়া যায়
সান্তিয়াগো পেনা গ্রেপ্তার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে পেদ্রো আলিয়ানার শপথ
একঝলক (৭ নভেম্বর ২০২৬)
এক জেনারেলের নীরব সাক্ষ্যে ৭ নভেম্বরের অভ্যুত্থান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন