বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর নেতৃত্বে নতুন মেয়াদে বেশ কিছু পরিবর্তন এসেছে। তবে ঘোষিত ৭৭টি সাংগঠনিক শাখার ৫১টিতেই আমির পদে বহাল আছেন আগের নেতারা। তাঁদের মধ্যে অন্তত ১০ জেলার আমির এক দশক বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ঝালকাঠিতে ২০০৪ সাল থেকে আমির পদে থাকা হাফিজুর রহমানও আবার নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে খাগড়াছড়িতে প্রায় ২৮ বছর ধরে আমিরের দায়িত্ব পালন করা সৈয়দ মো. আবদুল মোমেনের জায়গায় এসেছেন মিনহাজুর রহমান। তিনি আগে জেলা শাখার সেক্রেটারি ছিলেন। লক্ষ্মীপুর, জয়পুরহাট, বরিশাল, রাজবাড়ী ও খুলনা জেলায়ও নেতৃত্ব বদল হয়েছে। এসব জেলায় ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত একই ব্যক্তি আমিরের দায়িত্বে ছিলেন।
জামায়াতের জেলা পর্যায়ে বছরের পর বছর একই ব্যক্তির নেতৃত্বে থাকা নিয়ে সম্প্রতি প্রথম আলোয় ‘জামায়াতের জেলা নেতৃত্বে বছরের পর বছর একই মুখ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
সূত্র: প্রথম আলো

১১ মাস ধরে খুঁড়ে রাখা সড়কে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন