জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় জয়পুরহাট শহরের স্টেশন সড়কের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ে এ সভার আয়োজন এনসিপি জয়পুরহাট জেলা শাখা।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় সরকার বাস্তবায়ন করছে না। একটি সংবিধান সংশোধন কমিটি করে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার। যদিও সংস্কার বাস্তবায়নে গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ ম্যান্ডেট দিয়েছে।
তিনি বলেন, ‘গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেই আমাদের মাঠে নামতে হচ্ছে।’ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
সূত্র: প্রথম আলো

বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ
ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার
রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন