নিজস্ব ঐতিহ্য, কারুশিল্প ও সৃজনশীলতাকে ভিত্তি করে বাংলাদেশের ফ্যাশন শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ডিজাইনার ও উদ্যোক্তারা। তাঁদের মতে, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অন্ধ অনুকরণ নয়, প্রয়োজন নিজস্বতার চর্চা, প্রাতিষ্ঠানিক গবেষণা, দক্ষ কারিগর এবং সমন্বিত উদ্যোগ।স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় পেরিয়েছে। এই সময়ে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প (আরএমজি) বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
কিন্তু দেশীয় ফ্যাশনশিল্প এখনো পূর্ণাঙ্গ শিল্প হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, গবেষণা ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পায়নি।
অন্যদিকে বৈশ্বিক ফ্যাশনের দ্রুত পরিবর্তন, প্রযুক্তির অগ্রগতি, ভোক্তার রুচির বদল এবং টেকসই উৎপাদনের চ্যালেঞ্জ নতুন করে ভাবতে বাধ্য করছে এই খাতের উদ্যোক্তা ও ডিজাইনারদের।বাঁ থেকে: শান্তা কবির, লিপি খন্দকার, চন্দ্র শেখর সাহা, আজহারুল হক আজাদ ও শেখ সাইফুর রহমানএসব বিষয় নিয়ে ৬ নভেম্বর রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইআইএম) অনুষ্ঠিত হয়েছে ‘ডিজাইনারের চোখে পণ্যের ভবিষ্যৎ চাহিদা ও উৎপাদন প্রস্তুতি’ শীর্ষক প্যানেল আলোচনা।
সূত্র: প্রথম আলো