পর্ব ১কিছু যাত্রা মানুষকে শুধু পাহাড়ের গভীরে নিয়ে যায় না, নিয়ে যায় নিজের অস্তিত্বের শেষ সীমা পর্যন্ত। যেখানে প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা, প্রতিটি বাঁকে অজানা বিপদ আর ক্লান্ত শরীরের কাছে বারবার হার মানতে চাওয়া মন। তবু মানুষ এগিয়ে যায় সাহস, জেদ আর বেঁচে থাকার অদম্য ইচ্ছাকে সঙ্গী করে। থানচি–রুমা সার্কিট ট্রেইলে আমার চার দিনের অভিযান ছিল তেমনই এক অভিজ্ঞতা।
জীবনের সবচেয়ে কঠিন, ভয়ংকর অথচ অবিস্মরণীয় এ যাত্রায় দেখেছি তিনটি বুনো জলপ্রপাত—তারপে সাইতার, জাদিপাই ও ত্লাবং। তবে এ গল্প শুধু পাহাড় আর জলপ্রপাতের নয়; এ গল্প ভয়কে জয় করার, অচেনা মানুষের আপন হয়ে ওঠার এবং প্রকৃতির বিশালতার সামনে নিজেকে নতুন করে আবিষ্কার করার।চকরিয়া থেকে আলীকদম হয়ে থানচি: পাহাড়ের পথে যাত্রা শুরুঢাকা থেকে বাসে চকরিয়া। সেখান থেকে ফাইস্যাখালী হয়ে চান্দের গাড়িতে আলীকদমের পানবাজার।
আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, সবুজ উপত্যকা আর মেঘের ছায়ায় ঢাকা দূরের চূড়া—পথের শুরুতেই প্রকৃতি যেন আমাদের অন্য এক জগতে স্বাগত জানাল।ইন হোটেলে সতেজ হয়ে সকালের নাশতা সেরে নেওয়াআলীকদমে দামতুয়া ইন হোটেলে সতেজ হয়ে সকালের নাশতা সেরে আবার রওনা দিলাম থানচির উদ্দেশে।
সূত্র: প্রথম আলো