৪৫তম বিসিএসে পিএসসির চূড়ান্ত সুপারিশ করা ১ হাজার ৮০৭ জন প্রার্থীর মধ্যে গেজেটে স্থান পেয়েছেন ১ হাজার ৭০২ জন। ফলে সব ধাপে সফলভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও মোট ১০৫ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছেন। সুপারিশের পরও এত প্রার্থী বাদ পড়ায় নানা আলোচনা তৈরি হয়। সম্প্রতি ১০৫ জন প্রার্থী বাদ পড়ার সুনির্দিষ্ট তথ্য ও কারণ স্পষ্ট করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মূলত বাদ পড়া ১০৫ জনের মধ্যে ৪৯ জন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি নথিপত্র সময়মতো জমা দেননি। আর প্রয়োজনীয় সব নথি সঠিক থাকা সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনসহ অন্যান্য প্রশাসনিক কারণে বাকি ৫৬ জন নিয়োগ বঞ্চিত হয়েছেন। বঞ্চিত চাকরিপ্রার্থীদের বিষয়টিই এখন পুনর্বিবেচনা করছে সরকার।রাজু ভাস্কর্যের অনশন ও অনাকাঙ্ক্ষিত ঘটনা—কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড না থাকা সত্ত্বেও গেজেট থেকে বাদ পড়ায় রাজপথে আন্দোলনে নামেন বঞ্চিত প্রার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
সূত্র: প্রথম আলো