আবারও বিশ্বনাথের মিসবাংলাদেশ ০ : ০ ভুটান২৫তম মিনিটে এল আরও একটি সুযোগ। এবারও নষ্ট। প্রায় ফাঁকায় থাকা বিশ্বনাথ জটলার জাল ভেদ করতে গিয়ে বল মেরেছেন পোস্টের বাইরে দিয়ে।বিশ্বনাথের হেড লক্ষ্যভ্রষ্টবাংলাদেশ ০ : ০ ভুটান১৮তম মিনিটে সুযোগ তৈরি হয়েছিল বিশ্বনাথের সামনে। রাকিবের ক্রস পেয়েছিলেন দূরের পোস্টে। তাঁর হেড পোস্টের বাইরে দিয়ে চলে গেছে।
রাইট ব্যাক হলেও আজ বিশ্বনাথ খেলছেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে।আঘাতজনিত বিরতিবাংলাদেশ ০ : ০ ভুটানবল দখলে নিতে উঁচুতে লাফিয়েছিলেন দাওয়া শেরিং। তবে বাংলাদেশের এক ডিফেন্ডারের সঙ্গে মাথার সংঘর্ষে তিনি পড়ে যান। কিছুটা চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। বাংলাদেশের সুযোগ বাংলাদেশ ০ : ০ ভুটানষষ্ঠ মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। ডান দিক থেকে রাকিব ক্রস বাড়িয়েছেন বক্সে থাকা বিশ্বনাথের দিকে।
তবে বিশ্বনাথের কাছে যাওয়ার আগেই বল ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডার।
সূত্র: প্রথম আলো