বাংলাদেশের পোশাকশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।আজ বৃহস্পতিবার দুপুরে শ্রমিক অসন্তোষ নিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিয়নায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।সভায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক পোশাক কারখানার মধ্যে ১২–১৩টিতে সমস্যা দেখা দিয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই কোনো কারখানার শ্রমিক নন। তিনি কারও উসকানিতে পা না দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের পোশাকশিল্প ধ্বংস করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা চলছে। তিনি দাবি করেন, আগে থেকেই পরিকল্পনা করে একটি নির্দিষ্ট স্থানে সড়ক অবরোধের মাধ্যমে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
তবে নারায়ণগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ থাকায় পরিস্থিতির অবনতি ঘটেনি।শ্রমিকদের যথাযথ সম্মান ও মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, সরকার ও মজুরি বোর্ড যে মজুরি নির্ধারণ করবে, মালিকেরা তা দিতে প্রস্তুত।
সূত্র: প্রথম আলো