শাকিব খানের নতুন নায়িকা হিসেবে আলোচনায় এসেছেন পাকিস্তানের অভিনেত্রী কিনজা হাশমি। শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ তাঁর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানি তারকা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও হিমেল আশরাফের সিনেমাটির ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে খবরটি। কিন্তু কে এই কিনজা? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-১৯৯৭ সালের ৭ মার্চ পাকিস্তানের লাহোরে জন্ম কিনজা হাশমির। ছোটবেলা থেকেই বিনোদনজগতের প্রতি আগ্রহ ছিল তাঁর।
অভিনয়ে আসার আগে কাজ করেছেন মডেল ও রেডিও উপস্থাপক হিসেবে। টেলিভিশনের বিজ্ঞাপনেও দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে মাত্র ১৭ বছর বয়সে পেশাদার বিনোদনজগতে পথচলা শুরু করেন কিনজা। ২০১৪ সালে পাকিস্তানের টেলিভিশন ধারাবাহিক ‘আধুরা মিলন’-এ অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় তাঁর। নাটকটিতে নায়াব চরিত্রে অভিনয় করেন তিনি। শুরুটা খুব বড় পরিসরে না হলেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে থাকেন।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেকিনজার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ বাঁক ২০১৮ সালে।
সূত্র: প্রথম আলো