এক দিনের সরকারি সফরে বাগেরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে মোংলা থেকে সড়কপথে বাগেরহাটে পৌঁছান তিনি। পরে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ–সংলগ্ন সুফি সাধক হজরত খানজাহান আলী (রহ.)–এর মাজারে যান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর গাড়িবহর বেলা সোয়া একটার দিকে মাজার প্রাঙ্গণে পৌঁছায়।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হওয়ার কথা আছে প্রধানমন্ত্রীর। বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (দ্বিতীয় মৌসুম)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।প্রকল্পটির আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন করা হবে।
এর লক্ষ্য মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বন্দরসেবার আধুনিকায়ন।বাসস জানায়, এর আগে আজ সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী।
সূত্র: প্রথম আলো