২০০৫ সালের ১৯ আগস্ট প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত এ লেখা আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।উজি স্টেশন থেকে বের হলেই চোখে পড়বে ‘দ্য সিটি অব টেল অব গেঞ্জি’, একটা উপন্যাসের নামে পুরো শহর পরিচিত। আমার মুগ্ধতার শুরু এখান থেকেই। একাদশ শতাব্দীতে লেখা জাপানি ক্ল্যাসিক ‘দ্য টেল অব গেঞ্জি’র লেখক মুরাসাকি শিকিবু (৯৭৮-১০১৬) জন্মেছিলেন তত্কালীন জাপানের রাজধানী কিয়োটোর এক অভিজাত পরিবারে।
অল্প বয়সেই তিনি কাব্য রচনা এবং চায়নিজ অক্ষর ‘কাঞ্জি’তে লেখায় বিশেষ পারঙ্গমতা অর্জন করেন। তখনকার দিনে জাপানের নিজস্ব অক্ষর ‘হিরাগানা’য় সাহিত্য রচনা কিংবা দাপ্তরিক কাজকর্ম করার চেয়ে চায়নিজ অক্ষর এবং শব্দগুচ্ছ ‘কাঞ্জি’তে সাহিত্য রচনা এবং দাপ্তরিক কাজকর্ম করাকে বেশি গৌরবের ব্যাপার বলে মনে করা হতো। কাঞ্জিতে দক্ষতা থাকা সত্ত্বেও মুরাসাকি শিকিবু পুরো উপন্যাসটিই লিখেছেন জাপানিদের নিজস্ব অক্ষরমালা ‘হিরাগানা’য়।
ওই সময় জাপানে সাধারণ নারীদের বিদ্যার্জনের তেমন সুযোগ ছিল না।
সূত্র: প্রথম আলো