যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চলতি ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া ওয়াশিংটনের বার্ষিক প্রায় ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে।
দেশটির এখন আর এ অর্থের প্রয়োজন নেই—এমনটাই দাবি তাঁর।গত মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলার সময়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এ অর্থায়ন বন্ধ করার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর একটি চুক্তি হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের এ মিত্রদেশের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে এবং প্রয়োজনে পাশে দাঁড়াবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।আপাতদৃষ্টিতে এ ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে ট্রাম্পের মতো ইসরায়েলের একজন কট্টর সমর্থক মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য আসায়।
সূত্র: প্রথম আলো