রাজধানীতে ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার বসে পুরান ঢাকার বাবুবাজার-বাদামতলীতে। সেখানে গত শনি ও রোববার দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা এক কেজি মাল্টা বিক্রি হয়েছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। বাদামতলী থেকে বেরিয়ে ওই দুই দিন ঢাকার হাতিরপুল, গুলশান, মহাখালী ও কারওয়ান বাজারের ফলের দোকান ঘুরে দেখা গেল, একই মাল্টা ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
অর্থাৎ পাইকারি দামের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম ১৩৫ থেকে ১৬০ টাকা বেশি।
শুধু মাল্টা নয়, বিদেশ থেকে আমদানি করা কমলা, আপেল, আঙুর ও আনার—মোট পাঁচ ধরনের ফলের পাইকারি ও খুচরা বাজারদর বিশ্লেষণ করে দেখা গেছে, পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে তা ৪৮ শতাংশ বেশি দামে বিক্রি হয়।নাজিম উদ্দিন, ফল আমদানিকারকএকটি যথাযথ ব্যবস্থার মাধ্যমে প্রতিদিনের বাজারদর প্রতিদিন জনগণকে জানার সুযোগ করে দিলে খুচরা পর্যায়ে বাড়তি দাম নেওয়া বন্ধ করা সম্ভব।দেশের বাজারে ফলের উচ্চ মূল্যের মধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) গত ২৭ অক্টোবর এক প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে জমা দেয়।
সূত্র: প্রথম আলো