জুরাসিক পার্ক মুভির সেই কল্পকাহিনী কি তবে সত্যিই বাস্তবে রূপ নিতে চলেছে? ১১ কোটি ৫০ লাখ বছরের জমাট বাঁধা পাথরের বুকে সুরক্ষিত থাকা ডাইনোসরের লাল রক্তকণিকাগুলো কি আমাদের এমন কোনো ভয়ংকর আণবিক রহস্যের সন্ধান দিতে যাচ্ছে, যা কোটি কোটি বছর আগের পৃথিবীর অজানা প্রাণীদের নতুন করে জাগিয়ে তুলতে পারে...জুরাসিক পার্ক বা জুরাসিক ওয়ার্ল্ড মুভি দেখেছেন?
দেখে থাকলেই নিশ্চয়ই জানেন, সেখানে কীভাবে মশার পেটে থাকা লাখো কোটি বছরের পুরোনো ডাইনোসরের রক্ত থেকে বিজ্ঞানীরা আস্ত ডাইনোসর তৈরি করে ফেলেছিলেন! মুভির পর্দায় এমন গা ছমছমে দৃশ্য দেখে আপনার মনেও হয়তো কখনো প্রশ্ন জেগেছে—সত্যিই কি কোটি কোটি বছর আগের কোনো ডাইনোসরের রক্ত আজও পৃথিবীতে টিকে থাকতে পারে?
বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণা ছিল, ফসিল হওয়ার সময় প্রাণীদের নরম রক্ত বা মাংসপেশি পুরোপুরি নষ্ট হয়ে যায়, শুধু শক্ত হাড় বা দাঁতগুলোই পাথর হয়ে টিকে থাকে।
সূত্র: প্রথম আলো