ওয়াইল্ড কার্ডে এসে বিগ বসের ঘরে আলোচনায় রাজবীর দে, কে এই সেনসেশন‘বিগ বস বাংলা’র ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসে অল্প সময়েই আলোচনায় রাজবীর দে। নন্দিনী দত্তের সঙ্গে তাঁর রসায়ন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, অভিনয় ও মডেলিং ক্যারিয়ার—জেনে নেওয়া যাক এই তরুণের গল্প।রিয়েলিটি শোর ঘর মানেই নানা রকমের গল্প। কখনো বন্ধুত্ব, কখনো মনোমালিন্য, কখনো আবার প্রেমের গুঞ্জন। এর সঙ্গে থাকে বিতর্ক, হাসি–কান্না আর দর্শকদের নানা জল্পনা।
প্রথমবারের মতো শুরু হওয়া ‘বিগ বস বাংলা’ও এর ব্যতিক্রম নয়। শোয়ের শুরু থেকেই জমে উঠেছে প্রতিযোগীদের নানা কর্মকাণ্ড। তবে এর মধ্যে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসে বিশেষভাবে নজর কেড়েছেন রাজবীর দে। ঘরে প্রবেশের পর থেকেই কখনো তাঁর কথাবার্তা, কখনো আরেক প্রতিযোগী নন্দিনী দত্তের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চলছে আলোচনা। সময় যত গড়াচ্ছে, ততই তাঁকে ঘিরে দর্শকদের কৌতূহল বাড়ছে।
কিন্তু ক্যামেরার সামনে যাঁকে নিয়ে এত আলোচনা, সেই রাজবীর দে আসলে কে?
সূত্র: প্রথম আলো