টালিউডের ফ্যাশনিস্তা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। পর্দায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও ফ্যাশনসচেতনতার কারণেও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সময়ের সঙ্গে আরও পরিণত হয়েছে তাঁর স্টাইল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে ঝলমলে পার্টিওয়্যারে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে ঝলমলে পার্টির সাজে ধরা দিয়েছেন টালি সুন্দরী শ্রাবন্তী।
ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘নিজের মতো হওয়ার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত থেকেই সৌন্দর্যের শুরু।’ শ্রাবন্তী ফ্রেমবন্দী হয়েছেন ওয়ান শোল্ডার পোশাকে। অ্যাসিমেট্রিক নকশার কালো পোশাকটির ওপরের অংশজুড়ে আছে সোনালি, রুপালি ও কালো রঙের মেটালিক সিকুইন ও বিডসের প্যাচওয়ার্ক।কোথাও জ্যামিতিক, কোথাও আঁকাবাঁকা রেখার মতো নকশায় সাজানো এই কারুকাজ পোশাকে এনেছে ঝলমলে আভিজাত্য।
এক কাঁধ ঢাকা, অন্য কাঁধ খোলা রাখার ডিজাইন যোগ করেছে আলাদা আবেদন।জুটি হয়েছে কালো লম্বা স্কার্ট।
সূত্র: প্রথম আলো