আজ জেলহত্যা দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘরের জাতীয় চার নেতার স্মরণে বিশেষ প্রদর্শনী স্থগিত হয়েছে। পুলিশ 'ফ্যাসিস্টের দোসরদের' হামলার আশঙ্কার কথা জানালে নিরাপত্তার স্বার্থে জাদুঘর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুষ্ঠান বন্ধের কথা জানান।
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়।
সূত্র: প্রথম আলো