শোনা যায়, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ২০১৪ সাল থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের কাউয়াই দ্বীপে বিশাল এক এলাকাজুড়ে কাজ শুরু করেছিলেন। ১ হাজার ৪০০ একরের এই জায়গার নাম দেওয়া হয়েছে ‘কুলাউ র্যাঞ্চ’।প্রখ্যাত প্রযুক্তি পত্রিকা ‘ওয়্যার্ড’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই এলাকায় এমন একটি বিশেষ আশ্রয়স্থল তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে নিজেদের তৈরি বিদ্যুৎ ও খাবারের ব্যবস্থা থাকবে।
তবে সেখানে যাঁরা কাজ করছেন, যেমন কাঠমিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান তাঁদের সঙ্গে গোপনীয়তার চুক্তি বা ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ করা হয়েছে। ফলে তাঁরা বাইরে এই নিয়ে মুখ খুলতে পারেন না।জায়গাটি ঘিরে ছয় ফুট উঁচু একটি দেয়াল দেওয়া হয়েছে, যাতে রাস্তার পাশ থেকে ভেতরের কিচ্ছু দেখা না যায়।২০২৪ সালে একটি অনুষ্ঠানে জাকারবার্গকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কোনো ‘ডুমসডে বাংকার’ বা মহাপ্রলয় থেকে বাঁচার গোপন আস্তানা বানাচ্ছেন?
জাকারবার্গ তখন পরিষ্কার না বলে দিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো