বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে রুপালি রঙের ছোঁয়া লাগতে শুরু করে। পাকা চুলেরও যত্ন নেওয়া দরকার। চুল পাকে কেন চুলের ফলিকলে অবস্থিত মেলানোসাইট কোষ মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি করে, যা চুলের স্বাভাবিক রং নির্ধারণ করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেলানিন উৎপাদন কমে গেলে চুল সাদা হয়ে যায়। এ ক্ষেত্রে বয়স ও বংশগতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।চুল পাকার স্বাভাবিক বয়স কোনটি?
সাধারণত শ্বেতাঙ্গদের ক্ষেত্রে বয়স ৩০–এর দশকের মাঝামাঝি, এশীয়দের ক্ষেত্রে ৩০-এর দশকের শেষ দিকে এবং আফ্রিকান বংশোদ্ভূতদের ক্ষেত্রে ৪০-এর দশকের মাঝামাঝি সময়ে চুল ধূসর হতে শুরু করে। এশীয়দের ক্ষেত্রে ২৫ বছরে চুল পাকতে শুরু করলে তাকে অকালপক্বতা বলা যায়।হঠাৎ করেই অস্বাভাবিক চুল পড়ছে?
এটি হতে পারে গোপন কোনো সংকেতশারীরিক সমস্যা ও মানসিক চাপ ভিটামিন বি–১২–এর ঘাটতি, থাইরয়েডের রোগ, শ্বেতীরোগ ও অ্যালোপেশিয়া এরিয়াটার মতো কিছু সমস্যার সঙ্গে চুলের রং পরিবর্তনের সম্পর্ক রয়েছে।
সূত্র: প্রথম আলো