রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুটি বড় কাতলা ও একটি মহাবিপন্ন বাগাড় মাছ। মাছ তিনটির মোট ওজন প্রায় ৭২ কেজি। পরে দৌলতদিয়া ঘাটের মাছবাজারের একটি আড়তে উন্মুক্ত নিলামে মাছ তিনটি ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।আজ সোমবার ভোরের দিকে মাছগুলো ধরা পড়ে।
পরে দৌলতদিয়া ঘাটের শিপন মণ্ডলের মৎস্য আড়তে নিলামে মাছ তিনটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।দুটি বড় কাতলা হাতে মাছ ব্যবসায়ীরা। আজ সোমবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট বাজারে। ছবি: প্রথম আলোদুটি বড় কাতলা হাতে মাছ ব্যবসায়ীরা। আজ সোমবার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট বাজারেস্থানীয় মাছ ব্যবসায়ী ও মৎস্যজীবীরা বলেন, আজ ভোররাতের দিকে স্থানীয় জেলে সেকেন সরদার তাঁর দল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান।
নদীতে জাল ফেলার কিছুক্ষণ পর তা তুলতেই দুটি কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পান তাঁরা।
সূত্র: প্রথম আলো